Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের জল্পনা ও অপেক্ষার (Big Boss Bangla) পর অবশেষে আবার আলোচনার কেন্দ্রে ‘বিগ বস বাংলা’। প্রায় এক দশক পর জনপ্রিয় এই রিয়্যালিটি শো নতুন রূপে ফিরতে চলেছে স্টার জলসার পর্দায়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাসে শুরু হবে শো-এর নতুন সিজন। আর সবচেয়ে বড় চমক-এই মরশুমে সঞ্চালকের আসনে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠে যাঁর নেতৃত্বে বাঙালি গর্ব অনুভব করেছে, সেই ‘দাদা’ এবার নজর কাড়বেন রিয়্যালিটি শো-এর ঘরের ভেতরে।
‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)
এর আগে ২০১৩ ও ২০১৬ সালে সম্প্রচারিত (Big Boss Bangla) হয়েছিল ‘বিগ বস বাংলা’। প্রথম কয়েকটি সিজন দর্শকদের আগ্রহ তৈরি করলেও, নানা কারণে শো বন্ধ হয়ে যায়। তবে হিন্দি ‘বিগ বস’-এর বিপুল জনপ্রিয়তা এবং দেশের নানা আঞ্চলিক ভাষায় এই ফরম্যাটের সাফল্য নতুন করে বাংলাতেও প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে। কন্নড়, তামিল, তেলুগু, মারাঠি কিংবা মালয়ালম-প্রতিটি ভাষাতেই সঞ্চালকদের ব্যক্তিত্ব শো-কে আলাদা মাত্রা দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলার মুখ হিসেবে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন: Horoscope Today: জ্যোতিষীয় যোগে ভাগ্য বদল চার রাশির, লিস্টে কাদের নাম?
আগ্রহ তুঙ্গে
সৌরভের টেলিভিশন যাত্রা নতুন নয়। ‘দাদাগিরি’-র মঞ্চে তাঁর সাবলীলতা ও কর্তৃত্ব দর্শকদের কাছে পরিচিত। তাই ‘বিগ বস’-এর মতো কঠিন ও আবেগঘন রিয়্যালিটি শো সামলাতে তিনি কতটা দক্ষ হবেন, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। সূত্রের খবর, ইতিমধ্যেই শো-এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগী নির্বাচন চলছে নীরবে, রাখা হচ্ছে চূড়ান্ত গোপনীয়তা। তবে শো শুরুর আগে ধাপে ধাপে নানা চমক প্রকাশ পাবে বলেই ইঙ্গিত মিলছে।


