Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক যুবক, কাটা হাত দিয়ে ১৫০কিলোমিটার পথের উদ্দেশ্যে পারি দিল (Bihar)। শত ব্যথা যন্ত্রনা নিও মনের মধ্যে ছিল বাড়ি ফেরার তাড়না। রক্তাক্ত শরীরে হাঁটল বিহারের উদ্দেশে!
মেশিনে হাত কেটে গেলেও ছাড়েনি মালিক (Bihar)
বিহারের ১৫ বছরের এক কিশোরকে ১০ হাজার টাকার চাকরির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় হরিয়ানার জিন্দ জেলায়। তাকে জোর করে ডেয়ারি ফার্মে খড় কাটানোর কাজে লাগানো হয়, দিনরাত চলত নির্যাতন। কাজ শেষ হলেই একটি ছোট ঘরে বন্দি করে রাখা হত যাতে সে পালাতে না পারে। কোনও বেতন দেওয়া হত না, খাবারও মিলত সামান্য।
মেশিনে হাত ঢুকে যায়, তার পরেও কোনও চিকিৎসা নয় (Bihar)

পশুর খড় কাটার সময় হঠাৎই মেশিনে ঢুকে যায় কিশোরের হাত—ভয়াবহভাবে জখম হয়। মালিক চিকিৎসা না করিয়ে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন দেয়, হাসপাতালে না নিয়ে যায় এক প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে। জ্ঞান ফেরার পর কিশোর দেখে পকেটে রাখা কিছু টাকা রাখা, পরে আবার সংজ্ঞাহীন হয়ে পড়ে। ফের জ্ঞান ফিরলে দেখে, টাকাও উধাও, কর্মীরা তাড়িয়ে দেয় ক্লিনিক থেকে।কাটা হাত নিয়ে হাঁটতে শুরু করে ১০০০ কিমি বাড়ির পথে!
নিদারুণ শারীরিক ও মানসিক অত্যাচার
হেঁটে ফিরবে নিজের গ্রামে, বিহারে। আহত, রক্তাক্ত অবস্থায় সে রওনা দেয়—১৫০ কিমি পথ পারও করে দেয় পায়ে হেঁটে! পথে হরিয়ানার নুহ এলাকায় এক স্কুলের দুই শিক্ষক তার দিকে নজর দেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে কিশোরকে উদ্ধার করেন।হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা জানান, হাত কনুই পর্যন্ত বাদ দিতে হয়েছে।


