Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
\ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাধারণ এক বাবা, যাঁর জীবনে (Bikram Chatterjee)হঠাৎ নেমে আসে বিপর্যয়। নিজের দেড় বছরের শিশু কন্যাকে বাঁচাতে পথে নামে সে। সেই পথে আছে একের পর এক চমক , আছে রহস্য, অ্যাকশন ও শিশু পাচার চক্র। সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরা এক মানবিক গল্প নিয়ে আসছে ছবি ‘বাবা ‘। এই ছবির শুভ সূচনা করা হল কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে। পুজো দিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী (Bikram Chatterjee), কিরণ মজুমদার (Kiran Mazumder) ,দেবরাজ ভট্টাচার্য ও পরিচালক জিৎ চক্রবর্তী।
এক বাবার লড়াই (Bikram Chatterjee)
এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। তিনি সাধারণ কর্মজীবী বাবা থেকে কিভাবে মেয়ের জন্য হয়ে উঠবেন সুপারহিউম্যান, সেই গল্পই ছবিতে তুলে ধরা হবে। বিক্রমের বিপরীতে রয়েছেন কিরণ মজুমদার (Kiran Mazumder)। শিশু কন্যা চরিত্রে অভিনয় করবেন শিশু শিল্পী অশ্লেষা। বিক্রম অভিনয় করবেন ‘গৌরব ‘ চরিত্রে ও কিরণ অভিনয় করবেন ‘ রাই’ চরিত্রে । অন্যদিকে ‘সাবিত্রী ‘ চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে (Aparajita Auddy)।
মায়ের কাছে প্রার্থনা (Bikram Chatterjee)
অভিনেতা বিক্রমের মতে , ‘ বাবা’ (Bikram Chatterjee) ছবিতে তাঁর চরিত্রটি বিশেষ । এ ধরনের গল্পে কাজ করা মানে, একেবারে মন থেকে কাজ করা । তবে ছবিতে শুধু আবেগ নয়,থ্রিল, অ্যাকশন ও সামাজিক বার্তা আনবে। কালীঘাট মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে যে যাত্রা শুরু হল , তা যেন পোঁছে যায় দর্শকদের হৃদয়ে, ছবির গোটা টিমের এমনটাই প্রার্থনা। বিক্রম, পরিচালক জিৎ ও কিরণ লাল রঙের পোশাক পরেছিলেন। অভিনেতা বিক্রম ও জিৎ চক্রবর্তীকে দেখা গিয়েছে লাল পাঞ্জাবিতে । অভিনেত্রী কিরণ মজুমদারকে (Kiran Mazumder) দেখা গিয়েছে লাল রঙের শাড়ি , হালকা গয়না ও মাথায় ফুলের সাজে।

প্রযোজনা সংস্থা শুরু
‘বাবা ‘ ছবির মধ্য দিয়ে পরিচালক জিৎ চক্রবর্তী নিজের প্রযোজনা সংস্থা শুরু করছেন ,যে সংস্থার নাম ‘এন্টারটেইনমেন্ট কি জিৎ ‘। আগামীকাল থেকে শুটিং শুরু হবে ‘বাবা ‘ ছবির। ছবিটি মুক্তি পাবে ‘এন্টারটেইনমেন্ট কি জিৎ ‘ ও ‘টস ফিল্মস ‘ এর ব্যানারে। ছবির দৃশ্যের শুটিং হবে কলকাতা ও ফলতার কারখানা অঞ্চলে।
আরও পড়ুন: Gmail Storage: জিমেল স্টোরেজ ফুল? এক ক্লিকেই সমাধান!
একগুচ্ছ তারকা
‘বাবা ‘ ছবিতে অভিনয় করতে দেখা যাবে একগুচ্ছ তারকাকে। আর যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ,অপরাজিতা আঢ্য , দেবরাজ ভট্টাচার্য ,বিশ্বনাথ বসু, অরিত্র গঙ্গোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক । এই ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে পারে মমতা শঙ্করকে। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন পার্থ ভৌমিক।


