Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জিমেল ব্যবহারকারীদের (Gmail Storage) এক বড় সমস্যা। বারবার “Gmail storage full” হয়ে যায়। কাজের গুরুত্বপূর্ণ সময়ে, এই সতর্কবার্তা অনেকটাই বিরক্তিকর হয়ে ওঠে। কেউ কেউ গুগলের বাড়তি স্টোরেজ কেনেন, আবার কেউ নিজের গুরুত্বপূর্ণ মেল মুছে ফেলে বাড়ান খালি জায়গা। তবে এমন কিছু সহজ কৌশল রয়েছে, যা জানলে স্টোরেজ নিয়ে আর চিন্তা করতে হবে না। বেশিরভাগ ব্যবহারকারীই জানেন না, মাত্র একটি সার্চেই আপনি একসঙ্গে হাজার হাজার অপ্রয়োজনীয় মেল মুছে ফেলতে পারেন।
কতটা ফ্রি স্টোরেজ দেয় গুগল? (Gmail Storage)
গুগল তার প্রতিটি ব্যবহারকারীকে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় (Gmail Storage) । তবে এই জায়গা শুধু জিমেলের জন্য নয় গুগল ড্রাইভ ও গুগল ফটোসের সঙ্গেও এই স্টোরেজ ভাগ করে নিতে হয়। তাই কিছুদিনের মধ্যে ইনবক্স ভরে যায় রসিদ, বিজ্ঞাপন, নিউজলেটার বা নানান প্রচারমূলক মেলে। একসময় এসে গুগল আপনাকে সতর্ক করে দেয়-“Your storage is almost full।” সেই সময় গুরুত্বপূর্ণ মেল পাঠাতে বা পেতে সমস্যা হয়।
সহজ উপায়ে প্রচারমূলক মেল মুছে ফেলুন (Gmail Storage)
যেসব মেল আপনি পড়েন না, যেমন-প্রোমোশনাল অফার, নিউজলেটার (Gmail Storage) , সাবস্ক্রিপশন-সেগুলিই ইনবক্সে সবচেয়ে বেশি জায়গা দখল করে। এই ধরনের মেল মুছে ফেলার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:
১. প্রথমে ব্রাউজার থেকে জিমেল খুলুন।
২. সার্চ বারে লিখুন: UNSUBSCRIBE
৩. সার্চ রেজাল্টে আসা মেলগুলো বেছে নিন উপরের চেকবক্সে ক্লিক করে।
৪. এবার ট্র্যাশ আইকনে ক্লিক করুন।

প্রো টিপ: যদি “Select all conversations that match this search” অপশনটি দেখেন, সেটিতে ক্লিক করলে একবারেই সমস্ত প্রাসঙ্গিক মেল ডিলিট করতে পারবেন।
নির্দিষ্ট প্রেরক বা সময় ধরে মেল মুছতে চান?
সেক্ষেত্রে সার্চ বারে ব্যবহার করতে পারেন কিছু স্পেসিফিক ফিল্টার:
- নির্দিষ্ট প্রেরকের মেল:
from:someone@example.com - নির্দিষ্ট সময়ের পর আসা মেল:
after:2024-01-01 - নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো মেল:
to:someone@example.com
এইভাবে আপনি পছন্দ অনুযায়ী পুরনো বা নির্দিষ্ট মেল খুঁজে পেয়ে একসঙ্গে মুছে ফেলতে পারেন।
আরও পড়ুন: Mimi-Abir: সমুদ্র পাড়ে রোমান্সে মজলেন মিমি-আবীর, বদলাচ্ছে সম্পর্কের রসায়ন!
মুছে ফেলা মেল পুনরুদ্ধার সম্ভব?
হ্যাঁ, যদি আপনি ভুল করে কোনও গুরুত্বপূর্ণ মেল মুছে ফেলেন, তাহলে চিন্তার কিছু নেই। গুগল ৩০ দিন পর্যন্ত মেল ট্র্যাশ ফোল্ডারে রেখে দেয়। এই সময়ের মধ্যে গিয়ে আপনি যেকোনো মেল সহজেই রিকভার করতে পারবেন।


