Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ট্রাম্প জয়ের পর যে বিটকয়েন নতুন উচ্চতায় পৌঁছেছিল, সেই ক্রিপ্টোকারেন্সিই এই মুহূর্তে চাপের মুখে (Bitcoin)।
বড় ধাক্কা খেল বিটকয়েন (Bitcoin)
এক সময় মার্কেটে ক্রিপ্টোকারেন্সি যে উচ্চতায় পৌঁছেছিল সেখান থেকে বেশ অনেকটাই পতন হয়েছে। ক্রিপ্টোকারেন্সির বাজারে ধস নেমেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন আর সেই বিটকয়েন-এর দাম শুক্রবার মার্কিন বাজারে ৭ শতাংশ পর্যন্ত কমে নেমেছে ৫৯,১০১ ডলারে। ২০২৪ সালের অক্টোবর পর এই প্রথম বিটকয়েনের দাম নামল ৬০ হাজারের নিচে (Bitcoin)।
গত বছরের অক্টোবরে বিটকয়েনের দাম পৌঁছে গেছিল ১ লক্ষ ২৬ হাজার ডলারের উপরে। সেই তুলনায় এর বর্তমান মূল্য অর্ধেকেরও কম। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেও বিটকয়েনের যে দাম ছিল তারও নিচে নেমে এসেছে এই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি।

বিটকয়েনের এই ধসের পিছনে দুটি কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একাংশের মতে অনেক লগ্নিকারী বিটকয়েনের লাভ তুলে এখন অন্যখাতে সরিয়ে নিচ্ছেন টাকা। এই আবহে লগ্নির আগ্রহ বেড়েছে এআই, জ্বালানি, প্রতিরক্ষা সেক্টরের। আবার বিশেষজ্ঞদের একাংশের মতে অনিশ্চিয়তা তৈরি হয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কতটা কমাবে সেই নিয়ে। এই কারণে চাপ তৈরি হয়েছে ক্রিপ্টো মার্কেটে (Bitcoin)।
বিশ্লেষকরা মনে করছেন আগামী কিছুদিন বেশ গুরুত্বপূর্ণ। বিটকয়েন ৬০ হাজার থেকে ৬২ হাজার ডলারের রেঞ্জ ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বা এই প্রশ্নই বারবার ঘুরছে লগ্নিকারীদের মধ্যে। যদি এই স্তরের উপরে স্থিতিশীল থাকতে পারে তাহলে আবার আগের অবস্থায় ফিরতে পারে। আবার সেই দাম উপরেও উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর পাশাপাশি নজরে থাকবে ETF-এ টাকা আসা-যাওয়া, প্রাতিষ্ঠানিক লগ্নি, বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ঘটনাবলীর উপরেও।
আরও পড়ুন: TMC Relief Row: তৃণমূল নেতার বাড়িতে ‘ত্রাণ কাণ্ড’! বিপুল সরকারি সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য সরিষায়!
এই মুহূর্তে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন একেবারে বড় অঙ্কের লগ্নি না করে SIP-এর মাধ্যমে লগ্নি করতে। এতে মার্কেটে অস্থিরতাও কম হয়। এছাড়াও তাঁরা পরামর্শ দিচ্ছেন শুধুমাত্র জনপ্রিয়তার পিছনে না ছুতে বুঝে শুনে লগ্নির কথা ভাবতে। প্রযুক্তি এবং তার যে বাস্তব ব্যবহার রয়েছে তার উপরও জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা (Bitcoin)।


