Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে (BJP) চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে প্রকাশিত এই তালিকায় মোট ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় জায়গা পেয়েছে সিতাই, নাটাবাড়ি, বাগদা, মগরাহাট পূর্ব, ফলতা, সোনারপুর উত্তর, চৌরঙ্গী, হাওড়া দক্ষিণ, পাঁচলা, চণ্ডীপুর, গড়বেতা, মেমারি এবং বারাবনির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি।
টিকিট পেলেন কারা? (BJP)
- এই তালিকার অন্যতম উল্লেখযোগ্য দিক হল (BJP) বাগদা কেন্দ্র থেকে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করা। পাশাপাশি সদ্য বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠককে চৌরঙ্গী কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে। নাটাবাড়ি কেন্দ্রে বিদায়ী বিধায়ক মিহির গোস্বামীকে বাদ দিয়ে গিরিজা শঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে, যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

- তালিকায় আরও রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, যিনি সোনারপুর উত্তর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাংবাদিক মানব গুহ মেমারি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। গড়বেতা কেন্দ্র থেকে প্রদীপ লোধা এবং বারাবনি থেকে অরিজিত রায়কে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রার্থী বদল (BJP)
অন্যদিকে, দ্বিতীয় তালিকায় পরিবর্তন এনে ময়নাগুড়ি কেন্দ্রের প্রার্থী বদল করেছে বিজেপি। আগে যেখানে কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল, সেখানে নতুন করে লালিম রায়কে প্রার্থী করা হয়েছে। এই সিদ্ধান্তও দলের অন্দরে চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: সিইও দপ্তরে অভিষেকের ধাক্কা, ভোটার ইস্যুতে বড় লড়াইয়ের ইঙ্গিত
সব মিলিয়ে, ১৩টি আসনে প্রার্থী ঘোষণা হলেও এখনও ৬টি আসনের প্রার্থীর নাম বাকি রয়েছে। সেই নামগুলি নিয়ে দলের ভিতরে জোর আলোচনা চলছে। প্রার্থী তালিকায় নতুন মুখ ও দলবদল করে আসা নেতাদের গুরুত্ব দেওয়ায় স্পষ্ট, বিজেপি এবার নির্বাচনে কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে।


