Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রা ডাক দিয়েছে বিজেপি। আগামী ১-৩ মার্চ এই পরিবর্তন যাত্রা করতে পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল পদ্ম শিবিরের পক্ষ থেকে(BJP Yatra)। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার সেই মামলাতেই একাধিক শর্তে বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
১-২ মার্চ অনুমতি আদালতের (BJP Yatra)
বিজেপির পক্ষ থেকে ১-৩ তিন মার্চ যাত্রার অনুমতি চাওয়া হলেও আদালত ১-২ মার্চ অনুমতি দিয়েছে। এদিকের শুনানিতে বিজেপির পক্ষ থেকে আদালতে জানানো হয়, কোন কোন জেলায় কখন ও কোথায় এই পরিবর্তন যাত্রা বা মিছিল হবে। বিজেপির জমা দেওয়া এই সূচি দেখে বিচারপতি শুভ্রা ঘোষ পরিবর্তন যাত্রার অনুমতি দেন।
এক হাজার লোক নিয়ে যাত্রা (BJP Yatra)
কলকাতা হাইকোর্টের নির্দেশ, নির্দিষ্ট দিনগুলিতে সর্বাধিক এক হাজার লোক নিয়ে দুপুর ২.০০ থেকে সন্ধে ৬.০০ টা পর্যন্ত এই পরিবর্তন যাত্রা করা যাবে। তবে কোথাও কোনো আইন-শৃঙ্খলা জনিত সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হবে আয়োজকদের এবং পুলিশ প্রশাসনকে।
আরও পড়ুন: Bhatpara NIA HC: ভাটপাড়ায় তৃণমূল নেতা খুন, NIA-কে তদন্তভার হাইকোর্টের
রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা (BJP Yatra)
রাজ্যজুড়ে বিজেপি-র এই পরিবর্তন যাত্রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা-সহ একাধিক কেন্দ্রীয় নেতা অংশ নেবেন বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে।



