Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জোয়ারে ভাসছে কলকাতা। আগামী ৭ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকেই ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে মেগা টুর্নামেন্টের একের পর এক ম্যাচ। আর এই ভিড় সামলাতে এবং শহরবাসীকে যানজট-মুক্ত রাখতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ ট্রাফিক নির্দেশিকা (World Cup Cricket Traffic)।
পণ্যবাহী যানের ওপর নিষেধাজ্ঞা (World Cup Cricket Traffic)
ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেন্স এবং ময়দান চত্বরে পণ্যবাহী যান চলাচলে বড়সড় বিধিনিষেধ থাকছে।
৭, ১৪ এবং ১৬ই ফেব্রুয়ারি: দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত
৯ এবং ১৯শে ফেব্রুয়ারি: সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
১লা এবং ৪ঠা মার্চ: বিকেল ৪টে থেকে রাত ২টো (পরদিন) পর্যন্ত মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বন্ধ থাকছে কোন কোন রাস্তা?
ম্যাচ চলাকালীন ক্ষুদিরাম বসু রোড (অকল্যান্ড রোড), নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোষ্ঠ পাল সরণি সব ধরণের যানবাহনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে হাইকোর্টগামী গাড়িগুলিকে এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
নো-পার্কিং জোন (World Cup Cricket Traffic)
ইডেন গার্ডেন্সের আশেপাশে কোনো ট্যাক্সি বা প্রাইভেট বাসের পার্কিং মিলবে না। এছাড়া গোষ্ঠ পাল সরণি, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড এবং ডাফরিন রোডে কোনো গাড়ি পার্ক করা যাবে না।
বাস ও সাধারণ যাত্রীদের জন্য রুট ডাইভারশন (World Cup Cricket Traffic)
দক্ষিণ কলকাতা থেকে: বিবাদী বাগগামী বাসগুলি আর আর অ্যাভিনিউ বা বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
উত্তর ও পূর্ব কলকাতা থেকে: বাসগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, গণেশ চন্দ্র অ্যাভিনিউ বা এস এন ব্যানার্জি রোড হয়ে ডাইভার্ট করা হবে।
হাওড়াগামী বাস: ডি এইচ রোড বা এ জে সি বোস রোড হয়ে খিদিরপুর ব্রিজ ও সেন্ট্রাল গেট রোড দিয়ে হাওড়া যেতে হবে।
বাস স্ট্যান্ড পরিবর্তন: অকল্যান্ড রোডের বাস স্ট্যান্ড সাময়িকভাবে কিরণ শঙ্কর রায় রোড এবং সেন্ট্রাল বাস টার্মিনাসে সরিয়ে নেওয়া হচ্ছে।
কলকাতা পুলিশের বার্তা (World Cup Cricket Traffic)
কলকাতা পুলিশের এই নির্দেশিকাগুলি মেনে চললে আপনি যেমন অযথা যানজট এড়াতে পারবেন, তেমনই শহরের শৃঙ্খলা বজায় থাকবে। ক্রিকেট উৎসবে মেতে উঠুন, তবে সাবধানে যাতায়াত করুন। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।



