Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন (Pakistan)। সূত্রের খবর, শুক্রবার মালিকপুর এলাকার একটি শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেবল কারখানাটিই নয়, আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়।

গ্যাস লিকেজ থেকেই আগুন (Pakistan)
স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, গ্যাস লিক হওয়ার প্রেক্ষিতেই এই মর্মান্তিক বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, আগুন প্রথমে একটি কারখানায় লেগে দ্রুত আশপাশের আরও চারটি কারখানায় ছড়িয়ে পড়ে। ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের কার্যালয় থেকে জানানো হয়, সংশ্লিষ্ট কারখানাটিতে কোনও বয়লার ছিল না। তাই বিস্ফোরণের মূল কারণ হিসেবে গ্যাস লিকেজকেই সন্দেহ করা হচ্ছে।
ধ্বংসস্তূপে বহু বাড়ি (Pakistan)
বিস্ফোরণের অভিঘাতে অন্তত সাতটি বাড়ির ছাদ ধসে পড়ে। সূত্র জানায়, উদ্ধারকারীরা শুক্রবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করেছেন। আহতদের মধ্যে দশজনকে অ্যালাইড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে।
উদ্ধার অভিযান সমাপ্ত (Pakistan)
কমিশনারের অফিস জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং এলাকাটি এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার কারণ বিশদভাবে অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
খ্যমন্ত্রীর শোকবার্তা ও রিপোর্ট দাবি (Pakistan)
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সূত্রের খবর, তিনি ফয়সালাবাদ কমিশনারের কাছ থেকে সম্পূর্ণ ঘটনার একটি বিস্তারিত রিপোর্টও চেয়েছেন।
আরও পড়ুন: Pakistan: জঙ্গিবাদের আধুনিক সংস্করণ: ভারতবিরোধী নয়া পাক মডিউল

শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (এনটিইউএফ) মহাসচিব নাসির মনসুর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তানের শিল্প প্রতিষ্ঠানগুলো এখন “মৃত্যুফাঁদে” পরিণত হয়েছে। তাঁর বক্তব্য, “শ্রমিকদের মৃত্যুর জন্য পাঞ্জাব সরকার সরাসরি দায়ী। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করলে এই মৃত্যুমিছিল থামবে না।” তিনি নিহত শ্রমিকদের পরিবারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান।



