Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে রবিবারের ভয়াবহ গণগুলির ঘটনার পর বহু নাম উঠে এলেও, একটি নাম আলাদা করে মানুষের মনে জায়গা করে নিয়েছে সাহসিকতার জন্য—আহমেদ আল আহমেদ(Bondi Beach)।
বন্ডি বিচে হামলা (Bondi Beach)
৪৩ বছর বয়সি আহমেদ সিডনির সাদারল্যান্ড শায়ারের একজন ফল ও সবজি বিক্রেতা। ইহুদি উৎসব হানুকার প্রথম রাত উপলক্ষে বন্ডি বিচে যখন ভিড় জমেছিল, তখনই ঘটে যায় অস্ট্রেলিয়ার প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। পুলিশের মতে, হামলায় জড়িত ছিল ৫০ বছর বয়সি এক ব্যক্তি ও তাঁর ২৪ বছরের ছেলে।
বন্দুক কেড়ে হামলাকারীকে বাধা (Bondi Beach)
চরম আতঙ্কের সেই মুহূর্তে আহমেদ এমন এক কাজ করেন, যা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে থাকা আহমেদ হঠাৎই পেছন দিক থেকে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। তিনি বন্দুকটি কেড়ে নিয়ে হামলাকারীকে মাটিতে ফেলে দেন।
অস্ত্রোপচারের পর অবস্থা স্থিতিশীল (Bondi Beach)
এই সময়েই আহমেদ গুলিবিদ্ধ হন—একবার হাতে, একবার বাহুতে। প্রত্যক্ষদর্শীরা তাঁকে দ্রুত উদ্ধার করে সিডনির সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যান। পরিবারের সদস্যরা রয়টার্সকে জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং অবস্থা স্থিতিশীল, যদিও সামনে আরও চিকিৎসা প্রক্রিয়া বাকি।
সাহসিকতায় প্রশংসা বন্যা (Bondi Beach)
আহমেদের সাহসিকতা নিয়ে সর্বত্র প্রশংসার বন্যা বইছে। তাঁর কাজকে “অনেক মানুষের প্রাণ রক্ষাকারী” বলে বর্ণনা করেছেন নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে “অত্যন্ত সাহসী একজন মানুষ” বলে আখ্যা দেন। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, “এমন দৃশ্য আমি জীবনে কখনও দেখিনি।”
মানবতার উজ্জ্বল উদাহরণ (Bondi Beach)
শুধু প্রশংসাই নয়, আর্থিক সহায়তাও আসছে। তাঁর চিকিৎসার জন্য শুরু হওয়া তহবিল সংগ্রহ অভিযানে কয়েক ঘণ্টার মধ্যেই ২ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের বেশি অর্থ উঠেছে। এই তালিকায় রয়েছেন বিলিয়নেয়ার বিল অ্যাকম্যানও। ভয়াবহতার মধ্যেও আহমেদের সাহস মানবতার এক উজ্জ্বল উদাহরণ।



