Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই প্রথমবার একপর্দায় দেখতে চলেছেন যিশু (Jisshu Sengupta) এবং শাকিব খানকে (Shakib Khan)। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে (Borbaad)। যেখানে বিশেষ ভাবে নজর কেড়েছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইধিকা পাল (Idhika Paul)। বরবাদ (Borbaad) ইধিকা-শাকিবের দ্বিতীয় ছবি। প্রিয়তমার পর আবারও বরবাদে জুটি বেঁধেছেন তাঁরা। অপরদিকে এর আগে যিশুর সঙ্গে খাদান ছবিতে দেখা গিয়েছে ইধিকাকে। দ্বিতীয়বার যিশুর সঙ্গে ইধিকা কাজ করলেন বরবাদ ছবিতে।
ম্যাজিক জুটি (Borbaad)
বরবাদ (Borbaad) ছবি নিয়ে দর্শক মহলে কম প্রত্যাশা নেই। বাংলাদেশে শাকিব এবং ইধিকা জুটির প্রিয়তমা তুমুল জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই নয়, ইধিকার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে এই ছবি। বাংলাদেশের সবাই ইধিকাকে চেনে প্রিয়তমা হিসেবে। এই ঈদে সেই ম্যাজিক জুটি ফিরছে বড় পর্দায়।
ঊর্ধ্বমুখী যিশুর কেরিয়ার (Borbaad)
যদি যীশু সেনগুপ্তের কথা বলা হয়, তাহলে প্রায় দীর্ঘ ২৫ বছর পর তিনি বাংলাদেশের কোনও সিনেমায় অভিনয় করলেন (Borbaad)। দুই বাংলার এই অভিনেতাকে বরবাদে অ্যাকশনও করতে দেখা যাবে। যিশু সেনগুপ্ত শুধুমাত্র টলিউডেই নয়, এখন বলিউডেও বেশ জনপ্রিয়। শুধু তাই নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও সমান ভাবে কাজ করছেন। বর্তমান সময়ের শীর্ষ অভিনেতাদের মধ্যে তিনি একজন।
বরবাদের টিজার
বেশ কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে বরবাদ ছবির টিজার। যেখানে দেখা যায়, বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহর মাঝখান থেকে উঠে দাঁড়িয়েছেন যিশু। তারপর উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। আপাতত বোঝা যাচ্ছে, পুলিশ কর্মকর্তার চরিত্রে তাঁকে দেখা যাবে। যাঁর লড়াই হবে শাকিবের সঙ্গে। অপরদিকে শাকিব খানকেও দেখা গিয়েছে ভিন্ন লুকে। যেখানে তাঁকে দেখা যায়, ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ” আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না। অতীত নিয়ে ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি। নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।” এই ছবিতে ইধিকা পালকে দেখা যাবে নিতুর চরিত্রে।
আরও পড়ুন: Subhashree-Mimi: টলিপাড়ায় বদলের হাওয়া, নতুন সম্পর্কের সমীকরণে মিমি-শুভশ্রী-দেব!
শাকিবের সঙ্গে যিশুর কাজ করার অভিজ্ঞতা
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে যিশু সেনগুপ্তকে বলতে শোনা গিয়েছিল, শাকিব বাংলাদেশের মেগাস্টার। তাতে কোনও সন্দেহ নেই। মানুষ হিসেবে অসাধারণ। সহশিল্পী হিসেবেও মেধাবী। শাকিবের সঙ্গে কাজ করে যিশুর মনে হয়েছে, একজন অসাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে।
আরও পড়ুন: Randeep Hooda: হাসপাতালের বিছানায় রণদীপ, ভেঙেছে শরীর! হঠাৎ কী হল অভিনেতার?
বরবাদের পোস্টার
বরবাদের পোস্টারে থাকা এই তিন তারকার কথাই যদি বলা হয়, অর্থাৎ ইধিকা, যিশু এবং শাকিব, তিনজনই কিন্তু অনবদ্য এবং সম্প্রতি তিনজনের ভাগ্য বেশ ভালো যাচ্ছে। একের পর এক ছবি সুপারহিট। যিশু সেনগুপ্ত ভেঙেচুরে পর্দায় নিজেকে হাজির করেছেন একেবারে নতুন রূপে। ইধিকার হাতে একের পর এক নতুন ছবি। অভিনেত্রী এখন রঘু ডাকাতের শুটিং নিয়ে ব্যস্ত।


