Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্কটল্যান্ড চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় তিনটে এবং মুম্বইতে একটি ম্যাচ খেলেছে (Bradley Currie)।
কলকাতাকে এগিয়ে রাখলেন ব্র্যাড কারি (Bradley Currie)
এই বিশ্বকাপ অনেক দলের কাছে স্মরণীয় হয়ে থাকবে তাদের মধ্যে অন্যতম স্কটল্যান্ড। বিশ্বকাপ শুরুর একমাস আগেও যে দল সূচিতে ছিল না তারাই ডাক পেলেন বিশ্বকাপে। বাংলাদেশের বাদ যাওয়ার পর আইসিসি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় বিশ্বকাপে খেলার জন্য। এই অল্প সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য দল তৈরি করে তারা অংশ নেয় বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও কলকাতার ভালবাসায় মুগ্ধ স্কটল্যান্ড পেসার ব্র্যাড কারি (Bradley Currie)।
এবারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ জিতেছে স্কটল্যান্ড দল। সেটাও ক্রিকেটের নন্দন কানন তথা ইডেন গার্ডেন্সে ইতালির বিরুদ্ধে। বাকি তিন ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে স্কটিশদের। বিশ্বকাপের অভিজ্ঞতা পরিসংখ্যানের দিক থেকে তাদের দিকে না গেলেও ভাল অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবেন স্কটল্যান্ডের প্লেয়াররা।
গ্রুপস্তরের শেষ ম্যাচের পর স্কটল্যান্ড পেসার ব্র্যাড কারি বলেন, ‘ইংল্যান্ড বা অন্য ম্যাচে আমরা অনেক সমর্থক পেয়েছি। মুম্বই ও ইডেনে প্রচুর সমর্থন পেয়েছি। আমার কাছে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ইডেনের পর ওয়াংখেড়েতে এত সমর্থন পাওয়া আমার কাছে অনেক বড় পাওনা।’

আরও পড়ুন: Mamata Slams Modi: রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধন, মোদিকে তীব্র নিশানা মমতার
তিনি মুম্বইয়ের থেকে কলকাতাকেই এগিয়ে রাখলেন। তিনি বলেন, ‘আমি যত জায়গায় খেলেছিল কলকাতায় সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি। দারুণ অনুভূতি। মনে হচ্ছিল নাইট ক্লাবে ক্রিকেট ম্যাচ খেলছি। ইংল্যান্ড ম্যাচে অনেক ভারতীয় সমর্থক ছিলেন। প্লেয়ার হিসেবে আমরা এটাই চাই, এই অভিজ্ঞতাটার অভাব ছিল।’
স্কটিশ পেসার আরও বলেন, ‘যখন স্কটল্যান্ডে ফিরে গিয়ে সেখানে কোনও স্টেডিায়মে খেলব, মনে হবে আমরা লাইব্রেরিতে খেলছি।’ অর্থাৎ কলকাতার ম্যাচে যে আবেগ, চিৎকার বা সমর্থন থাকে সেটা তিনি স্কটল্যান্ডে পান না বরং সেখানে শান্ত পরিবেশ তাঁকে বারবার মনে করিয়ে দেন কলকাতার কথা (Bradley Currie)।


