Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ। প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু? বৃহস্পতিবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি ওম নারায়ণ রাই। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
হাইকোর্টে প্রশ্ন ভুল মামলা (Calcutta High Court)
২০১৭ এবং ২০২২ সালের টেটে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ দাবি করেন, দু’টি টেটে প্রায় ২০টি প্রশ্ন ভুল ছিল। ওই ২০টি প্রশ্নে নম্বর পেলে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হবেন। প্রশ্ন ভুলের অভিযোগ তুলে এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন তাঁরা।
আরও পড়ুন : Khagen Murmu: খগেন-শঙ্কর হামলা কাণ্ডে গ্রেফতার আরও দুই, পুলিশের জালে মোট চার!
প্রশ্ন ভুল মামলার নিষ্পত্তির আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু? (Calcutta High Court)
টেটের ফল প্রকাশের পরই ১৩৪২১টি শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সপ্তাহ দুয়েক আগে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পুজো মিটলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে। কিন্তু মামলাকারীরা এই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন। তাঁদের বক্তব্য, ভুলের প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। ভুল প্রশ্নের মামলা নিষ্পত্তি হওয়ার আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু?
আরও পড়ুন : National Highway: চার দিন ধরে পণ্যবাহী ট্রাক স্থবির, খাদ্যপণ্য পচছে কিন্তু কেন?
মামলাকারীদের যুক্তি
মামলাকারীদের যুক্তি, ভুল প্রশ্নের দরুন নম্বর পেলে অনেকেই পাশ করবেন। ফলে কয়েক হাজার চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু ভুল প্রশ্ন মামলার নিষ্পত্তি হওয়ার আগেই এই নিয়োগ হলে অনেকেই বঞ্চিত হবে। তাই এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি ওম নারায়ণ রাই। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।


