Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বিজেপি সাংসদ খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার ঘটনায় (Khagen Murmu Attacked) জোড়া মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্ত এবং এসটিএসসি অ্যাক্ট অনুযায়ী তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগেও মামলা। মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি ওম নারায়ণ রাইয়ের। আগামী ১৪ অক্টোবর মামলার শুনানি।
আক্রান্ত বিজেপি সাংসদ-বিধায়ক (Khagen Murmu Attacked)
উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বেধড়ক মারধর করা হয় তাঁদের। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় গুরুতর আঘাত পান সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu Attacked)। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। আহত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। এবার এই ঘটনায় মামলা দায়ের আদালতে।
আরও পড়ুন: Khagen Murmu: খগেন-শঙ্কর হামলা কাণ্ডে গ্রেফতার আরও দুই, পুলিশের জালে মোট চার!
জোড়া মামলা হাইকোর্টে
এনআইএ তদন্ত এবং এসটিএসসি অ্যাক্ট অনুযায়ী তদন্ত করতে হবে এই দাবি জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি ওম নারায়ণ রাইয়ের। আগামী ১৪ অক্টোবর মামলার শুনানি।
আরও পড়ুন: CM Mamata Banerjee: হাসপাতালে আহত বিজেপি সাংসদের সঙ্গে দেখা মুখ্য়মন্ত্রীর…
অন্যদিকে, বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের (Khagen Murmu Attacked) পরও পুলিশ কোনও রকম এফআইআর নথিভুক্ত করেনি। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। সেই দাবি জানিয়েও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলা করার অনুমতি চান আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়ের। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি ওম নারায়ণ রাই। এই মামলারও শুনানি আগামী ১৪ অক্টোবর হওয়ার সম্ভাবনা।


