Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৭ হাজার মহিলার লক্ষীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ রাখার অভিযোগ। দু’সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, মামলার কারনে যেন আইননানুযায়ী এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ না রাখা হয়।
৭ হাজার মহিলা লক্ষীর ভাণ্ডার থেকে বঞ্চিত (Calcutta High Court)
বৃহস্পতিবার মামলাকারীদের আইনজীবী (Calcutta High Court) বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিযোগ করেন, আবেদনকারীর, গত সেপ্টেম্বর মাস থেকে পূর্ব মেদিনীপুরের বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষীর ভাণ্ডার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ৭ হাজার মহিলাকে। রাজ্য সরকার এই প্রকল্পে ১২০০ টাকা করে দেয় তপশিলি জাতিভুক্ত মহিলাদের। অন্যান্য মহিলারা পান এক হাজার টাকা করে। হঠাৎ করে বিনা কারণে এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ায় ৭ হাজার মহিলাকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। জেলা শাসক সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে এই টাকা দেন। সবাই পেয়ে থাকেন। খালি এই গ্রাম পঞ্চায়েত পাচ্ছেনা।
আরও পড়ুন : SIR Tajmul: SIR শুনানির লাইনে মন্ত্রী: কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তাজমুল হোসেনের
রাজ্যের আইনজীবীর দাবি (Calcutta High Court)
রাজ্যের আইনজীবী অমল সেন আদালতে (Calcutta High Court) জানান, নারী-শিশু ও সমাজকল্যাণ দফতর এই টাকা দেয়।সেখানে কিছু অভিযোগ জমা পড়েছে। সে ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।আদালতে সে ব্যাপারে রিপোর্ট দিয়ে জানান হবে।তার জন্য আদালতের কাছে কিছু সময় চান তিনি।
আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের
রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ আদালতের
সব পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তবে, মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ রাখা চলবে না বলেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।


