Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুভেন্দুর সভার জন্য মামলা দায়েরের অনুমতি দিল না হাইকোর্ট (Calcutta High court)। ‘শহরে মিছিল-মিটিঙের অনুমতির জন্য ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করুন। সিঙ্গেল বেঞ্চ এই সংক্রান্ত মামলা আর শুনবে না।’ মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
তারাতলার শিবমন্দির এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভার অনুমতির মামলা দায়েরের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের (Calcutta High court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদন নাকচ করে জানিয়ে দিলেন, ‘শহরে মিটিং-মিছিল করার অনুমতি চাইতে হলে এবার থেকে জনস্বার্থ মামলা দায়ের করুন। ডিভিশন বেঞ্চে যান। মিটিং-মিছিলের অনুমতি সংক্রান্ত মামলা আর শুনবে না সিঙ্গেল বেঞ্চ।’
আরও পড়ুন:RG Kar Protest: মাথায় লেগেছে চোট, কেমন আছেন অভয়ার মা?
অতীতে পুলিশের সম্মতি না পেয়ে মিটিং-মিছিলের অনুমতির জন্য একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ, কালীগঞ্জ, সন্দেশখালি, হলদিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় হাইকোর্টের অনুমতি দিয়ে মিছিল ও সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
চরম বিরক্তি প্রকাশ হাইকোর্টের বিচারপতির (Calcutta High court)
সম্প্রতি, তারাতলার শিবমন্দির এলাকায় জনসভা করার জন্য মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) দ্বারস্থ হন আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। ওই জনসভায় উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশ সেই জনসভার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। কিন্তু সোমবার সেই মামলা দায়েরের অনুমতি দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা সহ তার সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল করতে চেয়ে বারবার হাইকোর্টে মামলা দায়ের হওয়ায় চরম বিরক্তি প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সোমবার রীতিমতো বিরক্তি প্রকাশ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘মিটিং-মিছিল করার অনুমতির জন্য এবার সিঙ্গেল বেঞ্চে নয়, ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করা হোক। মিটিং-মিছিলের অনুমতি সংক্রান্ত মামলা আর সিঙ্গেল বেঞ্চ শুনবে না।’


