Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ধূমকেতু ‘(Dhumketu) ছবির শুটিং করতে গিয়েও পরিচালক কৌশিক গাঙ্গুলীকে (Kaushik Ganguly) ফিরে আসতে হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন কৌশিক গাঙ্গুলী। হোটেলের রুমে সারারাত কোনও ভাবে কাটিয়ে ফিরতে হয়েছিল কলকাতাতে। ‘ ধূমকেতু ‘ ছবির বরফের দেশের শুটিং করেছিলেন চন্দ্রাশিস রায় (Chandrasish Ray)। পরিচালক কেন দায়িত্ব দিলেন চন্দ্রাশিসকে? কী ভাবে হয়েছিল শুটিং ? এই সবই ট্রাইব টিভির সাক্ষাৎকারে আলোচনা করলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly)।
কেন অসুস্থ হলেন? (Dhumketu)
নারকান্দাতে (Dhumketu)’ ধূমকেতু’ ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন কৌশিক গাঙ্গুলী (Kaushik Ganguly)। পরিচালক বলেই তাঁকে দেওয়া হয় একটি বড় রুম, এমনটা মনে করে থাকেন কৌশিক গাঙ্গুলী। তবে বরফে ঢেকে যাওয়ার জন্য রুমে দুটো হিটার দেওয়া হয়। পরিচালক কৌশিক গাঙ্গুলীর শ্বাসকষ্ট হতে থাকে। চিকিৎসকের পরামর্শ নিলে তাঁকে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসতে বলা হয়। পরিচালক কৌশিক গাঙ্গুলী সারারাত শুটিংয়ের সমস্ত কিছু বুঝিয়ে দেন চন্দ্রাশিসকে । কৌশিক গাঙ্গুলীর ( Kaushik Ganguly) বলা প্রতিটি কথা নোট করে নেন চন্দ্রাশিস।
ভুল ত্রুটি ধরা যায়নি (Dhumketu)
‘ধূমকেতু’র পরিচালক কৌশিক গাঙ্গুলী (Dhumketu) শুটিংয়ে উপস্থিত না থাকলেও শুটিং খুব ভালোভাবে হয়েছিল। কৌশিক গাঙ্গুলীর কথায়, চন্দ্রাশিস খুব সুন্দরভাবে ছবির শুটিং করেছিল। শুটিং দৃশ্য দেখে কোথাও ভুল ত্রুটি ধরা যায়নি। এমনকি কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly) মনে হয়েছে, তিনি থাকলেও অত সুন্দর শুটিং করতে পারতেন কিনা বলতে পারবেন না। ছবির প্রতিটি দৃশ্যই খুব সুন্দর ভাবে শ্যুট করেছিলেন চন্দ্রাশিস। যার জন্য কৌশিক গাঙ্গুলী ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রাশিসকে ও পুরো ছবির টিমকে।
আগামী দিনের সম্পদ
পরিচালক কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly) মতে, চন্দ্রাশিস তাঁর সন্তানসম। চন্দ্রাশিসের ঋণ তিনি কখনই পূরণ করতে পারবেন না। কৌশিক গাঙ্গুলী ভীষণ খুশি তাঁর টিমের জন্য। কারণ কৌশিক মনে করেন, তাঁর টিম অনেকটাই এগিয়ে গিয়েছে কাজের ক্ষেত্রে। কৌশিক গাঙ্গুলীর (Kaushik Ganguly) বিশ্বাস, আগামী দিনের সম্পদ হয়ে উঠবেন চন্দ্রাশিস রায় (Chandrasish Ray)। খুব ভালো বড় মাপের পরিচালক হয়ে উঠুক চন্দ্রাশিস , এই কামনাই করেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। চন্দ্রাশিস কাকাবাবু সিরিজের চতুর্থ গল্পের পরিচালনা করছেন ।
আরও পড়ুন: Password Tips: এক সেকেন্ডেই হ্যাক হতে পারে অ্যাকাউন্ট, ঠিকঠাক পাসওয়ার্ড ব্যবহার করছেন তো?
উত্তেজনায় কাটানো
১৪ ই আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ ধূমকেতু’ । ছবির মুক্তি নিয়ে পরিচালক ,প্রযোজক, দর্শক, অনুরাগী সবাই আনন্দের সাথে সাথে এক উত্তেজনায় রয়েছে। প্রায় দশ বছর পর ‘ ধূমকেতু’র সাথে সাথে দেব- শুভশ্রী জুটিকে পর্দায় দেখা যাবে। আর সেই ছবির শুটিংয়ের এক অজানা কাহিনী তুলে ধরা হল দর্শকের কাছে। সবশেষে বলা যায়, ধূমকেতু ছবির প্রতিটি মুহূর্তই যেন অপেক্ষা করে আছে দর্শকের সামনে আসার জন্য।


