Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যালিফোর্নিয়ায় দুই মহিলা টিয়া ও ক্যারল সম্প্রতি সনাতন হিন্দু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন(California)। একেবারে ঐতিহ্য মেনে লাল লেহেঙ্গা পরে মণ্ডপে প্রবেশ, মালাবদল, সাত পাক ঘোরা, অগ্নিসাক্ষী করে যজ্ঞ… সব কিছুই সম্পূর্ণ হয়। তাঁদের বাবা-মা ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন। গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করার দৃশ্যও ধরা পড়ে ভিডিওতে। বিয়ের পরবর্তী অনুষ্ঠানে নাচ-গান ও উৎসবের আবহও দেখা যায়।

নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া (California)
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া তৈরি হয়।
একাংশ তাঁদের সাহসিকতা ও ভালোবাসার জয়গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে অনেকেই এটিকে হিন্দু রীতির ‘অপমান’ ও ‘উপহাস’ বলে অভিযোগ করেছেন। কেউ লিখেছেন, “সমকামী বিয়ের আমি পক্ষে, কিন্তু হিন্দু ঐতিহ্য পাল্টে কেন? কোর্ট ম্যারেজই যথেষ্ট ছিল।”

বিতর্কের কেন্দ্রবিন্দু (California)
শত্রু মারফত জানা যায় এই প্রসঙ্গে দুটি দল নিজেদের মতামত জানিয়েছেন,
সমালোচকদের বক্তব্য—
- ‘বিয়ে’ শব্দটি মূলত নারী-পুরুষের সম্পর্কের প্রতীক।
- হাজার বছরের হিন্দু ঐতিহ্যে সমলিঙ্গ বিবাহের কোনো নজির নেই।
অন্যদিকে সমর্থকদের মতে,
- ধর্মীয় আচার মেনে যদি তাঁরা বিয়ে করেন, তাতে আপত্তির কিছু নেই।
- ভালোবাসা ও সম্পর্কের স্বীকৃতি সমাজের দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
আরও পড়ুন: Mamata Banerjee: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দায় সিইএসসি-কেই নিতে হবে, বললেন মুখ্য়মন্ত্রী!
আবেদন খারিজ! (California)
খবর সূত্রে আরও জানা যায়, ২০২৩ সালে সুপ্রিম কোর্টে সমলিঙ্গ বিবাহ বৈধকরণের আবেদন খারিজ হয়ে যায়। যদিও আদালত সমকামী যুগলদের অধিকতর আইনি অধিকার ও সুযোগসুবিধা নিশ্চিত করার জন্য একটি কমিটি গঠনের কথা জানায়।



