Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাট ও বল, দুই ভূমিকাতে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত অজি তারকা গ্রিন (Cameron Green)।
ওয়াটসনের ছাত্র গ্রিন (Cameron Green)
কলকাতা নাইট রাইডার্স দলের সবথেকে দামি তারকা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছিল। যা নিয়ে বিস্তর চর্চা চলেছে। আইপিএল-এর আগে অস্ট্রেলিয়ার হয়ে তাঁকে কোনও নজরকাড়া পারফর্ম করতে দেখা যায়নি। এর মধ্যেই গ্রিনকে নিয়ে তোপ দাগিয়েছেন ভারতের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন গ্রিন বোলিং না করলে তাঁর যেন দুই কোটি টাকা কেটে নেওয়া হয় (Cameron Green)।

রবিবার ইডেনে প্রথমবার অনুশীলনে নেমেই এই অজি অলরাউন্ডার বার্তা দিলেন যে ব্যাট এবং বল দুই ভূমিকায় নিজেকে প্রমাণ করতে তৈরি তিনি। বিভিন্ন নেটে বোলিং করলেন এই পেসার। তাঁর বলে ছিটকে যায় অঙ্গকৃশ রঘুবংশীর স্টাম্প। এই রঘুবংশী দুই দিন আগেই শতরান হাঁকান। আবার ব্যাট করতে নেমে চার ছয়ে মাতিয়ে দেন ক্রিকেটের নন্দন কানন। দলের সহকারী কোচ শেন ওয়াটসন যিনি কিনা একসময়ে অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্ব মাতিয়েছেন তাঁর সাথে বর্তমান অস্ট্রেলিয়ার প্লেয়ার গ্রিনকে দীর্ঘক্ষণ আলোচনা করতে। সব মিলিয়ে প্রথম দিনের ইডেনে অনুশীলনে দলকে আত্মবিশ্বাসী এবং খোলামেলা মেজাজেই পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: Guardia Airport: লা গুয়ারডিয়া বিমানবন্দরে ভয়াবহ সংঘর্ষ
অন্যদিকে নাইট সূত্রে খবর সোমবার রাতে শহরে পা দিতে পারেন সুনীল নারিন, রোভমান পাওয়েল, আন্দ্রে রাসেল সহ ক্যারিবিয়ান তারকারা। এই বছর প্রথম কোচিং স্টাফ হিসেবে নতুন ইনিংস শুরু করবেন প্রাক্তন নাইট আন্দ্রে রাসেল। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানারও যোগ দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে মাঠে নামার আগে তাঁর ফিটনেস পরীক্ষা করে দেখে নেওয়া হবে। ২৯ মার্চ নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে নাইট শিবির (Cameron Green)।


