Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কানাডার ইতিহাসে সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় আরও এক অভিযুক্ত গ্রেফতার হয়েছে। দুবাই থেকে টরন্টো ফেরার পর পুলিশ গ্রেফতার করেছে ৪৩ বছর বয়সী আরসালান চৌধুরীকে(Canada)। ২০২৩ সালে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটা এই দুঃসাহসিক ঘটনায় এ নিয়ে মোট আটজনকে গ্রেফতার করা হল। অভিযুক্তদের মধ্যে একাধিক ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত।
কানাডার সবচেয়ে বড় সোনা চুরি (Canada)
২০২৩ সালের ১৭ এপ্রিল সুইজারল্যান্ডের জুরিখ থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে করে প্রায় ৪০০ কেজি সোনা ও ২৫ লাখ কানাডিয়ান ডলারের বৈদেশিক মুদ্রা টরন্টোতে আসে। পুলিশের দাবি, জাল এয়ারওয়ে বিল ব্যবহার করে চালানটিকে ‘সামুদ্রিক খাবার’ হিসেবে দেখানো হয়। পরে এক ব্যক্তি নিজেকে বৈধ ড্রাইভার পরিচয় দিয়ে পাঁচ টনের একটি লরিতে করে সোনা নিয়ে পালিয়ে যায়। চুরির মোট মূল্য ছিল প্রায় ২ কোটি কানাডিয়ান ডলার। ঘটনাটি পরদিন জানাজানি হলে পিল রিজিওনাল পুলিশ ও মার্কিন ATF যৌথ তদন্ত শুরু করে, যার কোডনেম দেওয়া হয় ‘প্রজেক্ট ২৪ কে’। তদন্তে জানা যায়, এয়ার কানাডার কয়েকজন কর্মী ভেতর থেকে সহায়তা করেছিলেন।
আরসালান চৌধুরীর ভূমিকা (Canada)
পুলিশের ভাষ্য অনুযায়ী, আরসালান চৌধুরী চুরি হওয়া সোনা বিক্রি এবং কানাডার বাইরে পাচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তদন্ত বিষয়ক নথিতে তাকে পুরো পরিকল্পনার “টপ ডগ” বলা হয়েছে। চুরির দিন তিনি অন্য অভিযুক্তদের সঙ্গে বহুবার যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ।
ঘটনার অন্য অভিযুক্তরা (Canada)
ঘটনায় পলাতক রয়েছেন এয়ার কানাডার প্রাক্তন কর্মী সিমরনপ্রীত পানেসার ও প্রসাথ পরমালিঙ্গাম। পানেসার বর্তমানে ভারতে, চণ্ডীগড়ের উপকণ্ঠে রয়েছেন বলে তদন্তে উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমের তদন্তের পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্ত শুরু করে এবং লুকআউট সার্কুলার জারি করে।
আরও পড়ুন: Delivery: দেশের কুইক কমার্সে বড় পরিবর্তনের ইঙ্গিত: তুলে দেওয়া হতে পারে ১০ মিনিটে ডেলিভারি
আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন (Canada)
কানাডা ইতিমধ্যে পানেসারকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। পুলিশ ধারণা করছে, চুরি হওয়া সোনার বড় একটি অংশ দ্রুত দুবাই ও ভারতে পাচার করা হয়েছিল।



