Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ ডিজিটাল পরিষেবা নিয়ে এলো ভারতের নির্বাচন কমিশন । ভোটাররা এখন ECINET প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই তাদের নির্বাচনী এলাকার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কোনো অপরাধমূলক রেকর্ড আছে কি না, তা যাচাই করে নিতে পারবেন(Candi Profile)।
নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তি (Candi Profile)
নাগরিকরা ECINET-এর “Know Your Candidates (KYC)” মডিউল ব্যবহার করে প্রার্থীদের সম্পর্কে তথ্য জানতে পারবেন।
প্রার্থীর বিরুদ্ধে থাকা কোনো অপরাধমূলক মামলা
প্রার্থীর মোট সম্পত্তি ও দায়-দেনার হিসাব
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীর নির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল
এছাড়াও, প্রার্থীর জমা দেওয়া সম্পূর্ণ হলফনামা বা ‘ফর্ম ২৬’ (Form 26) ডাউনলোড করার সুবিধাও রয়েছে এই প্ল্যাটফর্মে
কিভাবে এই তথ্য পাওয়া যাবে?
ভোটাররা ECINET পোর্টালে গিয়ে “Conduct of Elections” ট্যাবের অধীনে এই KYC মডিউলটি ব্যবহার করতে পারবেন।
এক নজরে ECINET প্ল্যাটফর্ম (Candi Profile)
ECINET হল বিশ্বের বৃহত্তম নির্বাচনী পরিষেবা প্ল্যাটফর্ম, যা নির্বাচন কমিশনের ৪০টিরও বেশি অ্যাপ এবং পোর্টালকে একই ছাতার তলায় নিয়ে এসেছে। ভোটাররা এই একটি প্ল্যাটফর্ম থেকেই রেজিস্ট্রেশন, ভোটার তালিকায় নাম খোঁজা, ই-এপিক (e-EPIC) ডাউনলোড এবং অভিযোগ জানানোর মতো কাজগুলো করতে পারবেন। এছাড়াও এতে বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে ‘সক্ষম’ (Saksham) এবং নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ করার জন্য ‘সি-ভিজিল’ (cVIGIL)-এর মত গুরুত্বপূর্ণ টুল।
আরও পড়ুন: Supratim Sarkar: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক আইপিএস সুপ্রতিম সরকার
প্রার্থী বেছে নিতে ECINET প্ল্যাটফর্ম (Candi Profile)
বর্তমানে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্যের উপনির্বাচনের প্রক্রিয়া চলছে। ৯ এপ্রিল অসম, কেরালা ও পুদুচেরিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ যথাক্রমে ৯ই এপ্রিল এবং ১৩ই এপ্রিল ধার্য করা হয়েছে। সচেতন ভোটার হিসেবে সঠিক প্রার্থী বেছে নিতে আজই ব্যবহার করুন ECINET প্ল্যাটফর্ম।



