Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে রয়েছে চাকরির সুযোগ। বিজ্ঞপ্তি দিয়ে জানালো সংস্থা। আবেদন করা যাবে অনলাইনে (Career)।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মী নিয়োগ (Career)
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। দুটি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে জানানো হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে (Career)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ক্রেডিট ম্যানেজার ও এগ্রিকালচার ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৯০টি। নিযুক্তদের কাজ করতে হবে দেশের বিভিন্ন প্রান্তে। নিযুক্তদের প্রাথমিকভাবে থাকতে হবে এক বছর ‘প্রবেশন’-এ। সংস্থার তরফে জানানো হয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে সংরক্ষিতদের জন্য। নিযুক্তদের বেতন হবে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা প্রতি মাসে।

আরও পড়ুন: Asia Cup 2025: ভারতকে হারানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ দল
ক্রেডিট ম্যানেজার পদে কাজের জন্য ইচ্ছুক ব্যক্তিদের যে কোনও বিষয় নিয়ে স্নাতকে নূন্যতম ৬০% নম্বর থাকতে হবে। তার সাথে তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। তাছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। সেই বিষয়ে বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে ইচ্ছুক ব্যক্তিদের।
আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিপত্র সহ আবেদন করতে হবে। সংরক্ষিতের জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং অসংরক্ষিতদের জন্য ৮৫০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর। আবেদনের পরে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে (Career)।


