Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটে গবেষণার কাজে যোগ দিতে পারবেন দশম উত্তীর্ণরা (Career)।
গবেষণার সুযোগ দিচ্ছে এই সংস্থা (Career)
দশম শ্রেণী উত্তীর্ণদের জন্য সুখবর। তারা এবার যোগ দিতে পারবেন গবেষণার কাজে। এমনটাই জানানো হয়েছে সংস্থার বিজ্ঞপ্তিতে। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি (Career)।
ইচ্ছুক দশম উত্তীর্ণ ব্যক্তিদের ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক মেকানিক ট্রেডের মধ্যে যে কোনও একটিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) ডিগ্রি থাকা আবশ্যিক। ‘রিসার্চ, ডিজ়াইন, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ সলিড অক্সাইড ইলেকট্রোলাইজ়ার অফ ফোরকেডব্লু’ শীর্ষক প্রকল্পে কর্মী প্রয়োজন বলে বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। বিশদে জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আরও পড়ুন: Child-Health: আপনার বদভ্যাসে সন্তানের ক্ষতি হচ্ছে?
এই পদে আবেদন করার জন্য সংস্থার তরফে বয়সসীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিযুক্ত প্রার্থী এক বছরের চুক্তিতে কাজ করতে পারবেন। এই চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ৩১ মার্চ ২০২৮ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে ১৮ হাজার টাকা।
আগ্রহী ব্যক্তিদের অনলাইনে তাদের আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া ই-মেল আইডিতেই। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। আবেদনের পূর্বে নথি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে দেখে নেয়া আবশ্যিক। তাছাড়া আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি খুঁটিয়ে পড়ে নেওয়া প্রয়োজন প্রত্যেক ইচ্ছুক প্রার্থীদের (Career)।


