Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চীনের উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা কমাতে (China Shocking Move), ভারত দেশীয়ভাবে রেয়ার আর্থ চুম্বক উৎপাদনের পরিকল্পনা করছে।
জুনের শুরুতেই ফুরোতে পারে মজুত, উৎপাদন বন্ধের আশঙ্কা (China Shocking Move)
চীন রেয়ার আর্থ ম্যাগনেটের রফতানিতে নিয়ন্ত্রণ জারি করেছে (China Shocking Move)। এর ফলে ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর সামনে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। কোম্পানিগুলোর হাতে থাকা বর্তমান মজুত শুধু জুনের শুরু পর্যন্ত চলবে বলে জানা গেছে। এরপর এই সংকট গাড়ি উৎপাদনে বড় সমস্যা তৈরি করতে পারে।
চীনের নতুন রফতানি নিয়মের কারণে ভারতীয় গাড়ি নির্মাতারা এই গুরুত্বপূর্ণ ম্যাগনেট দেরিতে হাতে পাচ্ছেন। শিপমেন্টে বিলম্ব হচ্ছে। নির্মাতা সংস্থাগুলো আগেই জানিয়ে দিয়েছে, যদি সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে গাড়ি উৎপাদন ব্যাহত হবে।
ভারতীয় প্রতিনিধিদল যাচ্ছে চীন (China Shocking Move)
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সমস্যা মোকাবিলায় গাড়ি শিল্পের দুই প্রধান সংগঠন — SIAM (Society of Indian Automobile Manufacturers) এবং ACMA (Automotive Component Manufacturers Association) — যৌথভাবে একটি প্রতিনিধিদল চীনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে (China Shocking Move)। তারা চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে। পাশাপাশি, ভারত সরকারও কূটনৈতিকভাবে বিষয়টি মেটানোর চেষ্টা করছে।
গুরুত্বপূর্ণ NdFeB ম্যাগনেটের জোগান ব্যাহত
নিওডিমিয়াম-আয়রন-বোরন (NdFeB) ম্যাগনেট ইলেকট্রিক ও সাধারণ গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাগনেট ব্যবহৃত হয় মোটর, স্টিয়ারিং, ব্রেক, ওয়াইপার এবং অডিও সিস্টেমে। এই ম্যাগনেটের সামান্য ঘাটতিও কারখানার অ্যাসেম্বলি লাইন থামিয়ে দিতে পারে।
বিশ্বের ৯০ শতাংশ রেয়ার আর্থ ম্যাগনেট তৈরি হয় চীনে
বিশ্বের ৯০ শতাংশ রেয়ার আর্থ ম্যাগনেট চীনেই তৈরি হয়। চীন ঘোষণা করেছে, এখন থেকে এই ম্যাগনেট রফতানির জন্য সরকার অনুমোদিত লাইসেন্স এবং ক্রেতার পক্ষ থেকে বিস্তারিত প্রয়োগ সংক্রান্ত তথ্যপত্র লাগবে। এই নতুন নিয়মের কারণে অনুমোদনের গতি অনেকটাই ধীর হয়েছে।
আরও পড়ুন: Israeli Troops Kill 27 in Aid Site: গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রে আবার ইজরায়েলি হামলা! নিহত ২৭
ভারতের চালান আটকে চীনের বন্দরে
ইকনমিক টাইমস জানিয়েছে, চীনের নতুন নিয়মের পর ভারতের অনেক চালান এখন চীনের বন্দরে আটকে আছে। যদিও ইউরোপের অনেক কোম্পানি রফতানির অনুমোদন পেয়ে গিয়েছে, কিন্তু ভারতীয় পণ্যের রফতানি এখনো ঝুলে আছে।
গত অর্থবছরে ভারত চীন থেকে ৪৬০ টন রেয়ার আর্থ ম্যাগনেট আমদানি করেছিল। এখন এই জোগান বন্ধ হলে ভারতের গাড়ি উৎপাদন শিল্পে অন্য কোনও বিকল্প রাস্তাও নেই। ফলে পুরো উৎপাদন ব্যবস্থা মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


