Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভালোবাসার সপ্তাহ মানেই আবেগ, রোমান্স আর (Chocolate Day) ছোট ছোট আনন্দের মুহূর্ত। গোলাপ দিবস দিয়ে শুরু হওয়া এই বিশেষ সপ্তাহের মাঝপথে, ৯ ফেব্রুয়ারি পালিত হয় চকলেট দিবস। প্রিয়জনের হাতে এক টুকরো চকলেট তুলে দিয়ে অনুভূতিগুলোকে আরও মিষ্টি করে তোলার এ দিনটি এখন ভালোবাসা সপ্তাহের অবিচ্ছেদ্য অংশ।
চকলেট উপহার (Chocolate Day)
চকলেট দিবসের জনপ্রিয়তা তুলনামূলকভাবে (Chocolate Day) নতুন। নব্বইয়ের দশকে আমেরিকায় ভ্যালেন্টাইনস উইকের তৃতীয় দিন হিসেবে এই দিনটিকে আলাদা করে চিহ্নিত করা হয়। উদ্দেশ্য ছিল চকলেটের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানো। তার পর থেকেই বিভিন্ন রকম প্যাকেজিং, উপহার হ্যাম্পার আর হৃদয় আকৃতির বাক্সে চকলেট উপহার দেওয়ার রেওয়াজ শুরু হয়।

আরও পড়ুন: Sunil Thapa: মেরি কম-এর ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণ, শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ
চকলেট আর প্রেমের সম্পর্ক
তবে চকলেট আর প্রেমের সম্পর্ক আরও পুরনো। ইউরোপে এক সময় চকলেটকে ওষুধ হিসেবে দেখা হতো। আবার ইংল্যান্ডের ভিক্টোরিয়ান যুগে এটি ভালোবাসা প্রকাশের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

হৃদয় আকৃতির চকলেট বক্স আজও সেই ঐতিহ্যের স্মারক। চকলেট শুধু স্বাদের জন্যই নয়, মনেও প্রভাব ফেলে। এতে থাকা বিশেষ উপাদান মস্তিষ্কে আনন্দ ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে। তাই চকলেট দিবসে এক টুকরো মিষ্টি উপহার মানেই শুধু খাওয়া নয়, সম্পর্কের উষ্ণতাকেও নতুন করে অনুভব করা।


