Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহুদিন ধরেই স্বাস্থ্যকর খাবারের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে চিয়া সিড (Chia seeds)। ওজন কমানো থেকে পেট ভাল রাখা, চিয়ার জুরি মেলা ভার। চিয়া সিড পুষ্টিকর ও স্বাস্থ্যকর হলেও বেশ কিছু খাবারের সঙ্গে এটি একসঙ্গে খেলে হজমের সমস্যা, ত্বকে অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। আর এটি কোনওভাবেই পরিমাণে বেশি খাওয়া চলবে না। দিনের শুরুতেই চিয়া ভেজানো জল খান অনেকে। আবার ফালুডা বা পুডিংয়কে স্বাস্থ্যকর করে তুলতে চিয়া মেশানো হয়।
চিনি ও চিয়া (Chia seeds)
চিয়া সিডের সঙ্গে চিনি তো একেবাই মুখে তুলবেন না। যদি মিষ্টি স্বাদ চান, তা হলে অল্প মধু মেশাতে পারেন। কারণ, চিয়া সিডের আলাদা বিশেষ স্বাদ নেই। তাই শুধু খেতে খুব একটা ভাল লাগে না।
দুধের সঙ্গে চিয়া (Chia seeds)
দুধ দিয়ে বা দুধের সঙ্গে মিশিয়ে চিয়া সিড খাবেন না। তার জায়গায় টকদই, ইয়োগার্টের সঙ্গে মিশিয়ে চিয়া সিড খেতে পারেন। তেমনটা করলে অনেকক্ষণ পেট ভরা থাকে।
এনার্জি ড্রিঙ্ক ও চিয়া (Chia seeds)
চা, কফি বা কোনও এনার্জি ড্রিঙ্কের সঙ্গে চিয়া মিশিয়ে খাওয়া স্বাস্থ্যকর নয়। পুষ্টিবিদের মতে, চিয়া যেহেতু জল শুষে নেয় তাই চা বা কফির ক্ষেত্রে ক্যাফেইন শুষে নিতে পারে ও শরীর ডিহাইড্রেট করে দিতে পারে।
চিয়া ও কাচা সবজি (Chia seeds)
কোনওরকম কাঁচা সবজির সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাবেন না। আসলে স্যালাডে চিয়া সিড রাখা ভাল নয়। চিয়া সিড ও সবজি, দুইতেই প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই একসঙ্গে দুই খাবার খেলে হজমে সমস্যা হতে পারে। পেট কামড়ানো, অস্বস্তি বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।
চিয়া ভেজে খাওয়া উচিত নয়
চিয়া সিড কোনওভাবেই ভেজে খাওয়ার সামগ্রী নয়। সবসময় জলে ভিজিয়ে খাওয়ার পরামর্শই দিচ্ছেন পুষ্টিবিদরা।
আরও পড়ুন: Purba Bardhaman: দেবশালার অমর প্রেমকাহিনির অলিখিত সমাধি
চিয়া ভেজে খাওয়া উচিত নয়
কোনও ভাজাভুজি খাবারের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়া ভাল নয়। তাতে শরীরে চিয়া সিডের আসল পুষ্টি ঢোকে না। সবসময় জলে ভিজিয়ে খাওয়ার পরামর্শই দিচ্ছেন পুষ্টিবিদরা।



