Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ধূমপায়ীদের জন্য ফের বাড়ল (Cigarette Price Hike) খরচ। আইটিসি লিমিটেডের একাধিক ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই নতুন দাম ছাপা প্যাকেটের স্টক বাজারে আসতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। ফলে দোকান থেকে সিগারেট কিনতে গেলে আগের তুলনায় বেশি টাকা গুনতে হবে।
কোন কোন সিগারেটের দাম বেড়েছে? (Cigarette Price Hike)
দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আইটিসির জনপ্রিয় একাধিক (Cigarette Price Hike) ব্র্যান্ড। এর মধ্যে ক্লাসিক কানেক্ট-এর ২০টি সিগারেটের প্যাকেটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যে প্যাকেটের দাম ছিল ৩৯০ টাকা, এখন সেটিই বেড়ে হয়েছে ৪২৮ টাকা। অর্থাৎ একটি প্যাকেটের ক্ষেত্রে ৩৮ টাকা পর্যন্ত দাম বেড়েছে। শতাংশের হিসাবে এই বৃদ্ধি প্রায় ৯.৭৪ শতাংশ।
অন্যদিকে, গোল্ড ফ্লেক সুপার স্টার-এর দামেও পরিবর্তন এসেছে। ১০টি সিগারেটের প্যাকেটের দাম আগে ছিল ৭৯ টাকা। নতুন দামে সেটি বেড়ে হয়েছে ৮৯ টাকা। অর্থাৎ প্রতি প্যাকেটে ১০ টাকা বেশি দিতে হবে ক্রেতাকে। ডিলারদের দেওয়া তথ্য অনুযায়ী, এই ব্র্যান্ডের দাম বৃদ্ধির হার প্রায় ১২.৬৬ শতাংশ।
আরও পড়ুন: UPI Transaction Charges: ১৫ অক্টোবর থেকে UPI-তে নতুন নিয়ম, কত টাকা চার্জ জানুন
আইটিসির নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের ক্ষেত্রেই আপাতত এই মূল্যবৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। বাজারে নতুন দামের প্যাকেট পৌঁছে যাওয়ায় ধীরে ধীরে পুরনো দামের স্টকের জায়গা নেবে নতুন স্টক।


