Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা সকলে জানি (Cigarettes)। সিগারেট ফুসফুস, হৃদ্যন্ত্র এবং রক্তনালীর ওপর ভয়াবহ প্রভাব ফেলে এ কথাও নতুন নয়। তবে সাম্প্রতিক গবেষণা এবং চিকিৎসকদের পর্যবেক্ষণ বলছে, দিনের শুরুতে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পরপরই ধূমপান করা সবচেয়ে মারাত্মক ক্ষতি ডেকে আনে।
সবচেয়ে ক্ষতিকর? (Cigarettes)
- ঘুমের সময় শরীর একপ্রকার রেস্টিং মোডে চলে যায়। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তখন নিজেকে মেরামত করে।
- সকালে ঘুম থেকে ওঠার পর শরীর নতুন করে কাজ শুরু করে, ফুসফুসও অত্যন্ত স্পর্শকাতর থাকে।
- হরমোনের মাত্রা তখন বেশি থাকে, ফলে শরীর বাইরের উপাদানকে দ্রুত শোষণ করে নেয়।
এই অবস্থায় ধূমপানের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সরাসরি ফুসফুসে আঘাত করে। একটিমাত্র সিগারেটও তখন চেইন স্মোকারের মতোই ক্ষতি করতে পারে।
শরীরে কী কী ক্ষতি করে? (Cigarettes)
- টক্সিন শোষণের হার বেড়ে যায়
ফুসফুস খালি ও সংবেদনশীল থাকায় ক্ষতিকর রাসায়নিক দ্রুত রক্তে মিশে যায়।
- রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় কার্সিনোজেন
এক্সপোজ়ার বেড়ে গিয়ে রক্তনালীর আবরণ ক্ষয় হতে থাকে।
- হৃদ্রোগের ঝুঁকি বাড়ায় (Cigarettes)
সকালের সিগারেট রক্তচাপ হঠাৎ বাড়িয়ে হৃদ্যন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
- ফুসফুসের ক্যান্সারের আশঙ্কা দ্বিগুণ হয়
গবেষণায় দেখা গিয়েছে, ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যেই যারা ধূমপান করেন, তাঁদের ক্যান্সারের সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক বেশি।
- সকালের চা কফির সঙ্গে ঝুঁকি আরও বাড়ে
অনেকের অভ্যাস থাকে এক কাপ চা বা কফির সঙ্গে সিগারেট খাওয়ার। ক্যাফেইনের প্রভাবে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ফলে নিকোটিন এবং টক্সিন শরীরে আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
গবেষণার তথ্য কি বলছে! (Cigarettes)
একাধিক আন্তর্জাতিক গবেষণায় প্রমাণ মিলেছে, সকালের প্রথম সিগারেট শরীরের ক্ষতি করে সবচেয়ে বেশি। এমনকি যারা চেইন স্মোকার নন, অর্থাৎ কথায় কথায় সিগারেট খান না, তাঁদের ক্ষেত্রেও সকালের একটি সিগারেট ভয়ঙ্কর বিপদ ডেকে আনে।
আরও পড়ুন: Durga Puja 2025: মেট্রোতেই ঠাকুর দর্শন, এবার যানজটকে বলুন বিদায়

এর সমাধান কী? (Cigarettes)
একেবারে ধূমপান ত্যাগ করা সবচেয়ে ভালো পথ, কিন্তু আপনার দ্বারা সেসব এখুনি হবে না জানা কথা, তাই যেদিকগুলো নজর দেবেন।
- ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘণ্টা ধূমপান এড়িয়ে চলুন।
- চা বা কফির সঙ্গে সিগারেট খাওয়ার অভ্যাস বন্ধ করা জরুরি।



