Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডেনমার্কে বয়স বাড়লেও বিয়ের (Cinnamon Ritual) তাড়া নেই, বরং রয়েছে একেবারে অভিনব এক সামাজিক রীতি। সেখানে কেউ ২৫ বছরে পা দিয়েও অবিবাহিত থাকলে, বন্ধু ও পরিবারের তরফে তাকে দেওয়া হয় এক ‘মশলাদার’ অভ্যর্থনা। শুনতে অদ্ভুত লাগলেও, এই রীতিতে ওই ব্যক্তির গায়ে দারচিনি ছিটিয়ে দেওয়া হয় হাসি-ঠাট্টার মধ্য দিয়ে।
পাকাপোক্ত শাস্তি (Cinnamon Ritual)
এই প্রথা অনুযায়ী, জন্মদিনের দিনে (Cinnamon Ritual) অবিবাহিত তরুণ বা তরুণীকে একটি চেয়ারে বসানো হয়, কখনও মজার ছলেই হালকা করে বেঁধে রাখা হয়। এরপর মাথা থেকে পা পর্যন্ত দারচিনি ছিটিয়ে দেওয়া হয়। অনেক সময় এতটাই দারচিনি ব্যবহার করা হয় যে পুরো শরীরটাই মশলার রঙে ঢেকে যায়। কেউ কেউ আবার সামান্য জল ছিটিয়ে দেন, যাতে দারচিনি আরও ভালোভাবে গায়ে লেগে থাকে। আর যারা একটু বেশি দুষ্টুমি করতে ভালোবাসেন, তারা দারুচিনির সঙ্গে ডিমও মিশিয়ে দেন-ফলে ‘শাস্তি’ আরও পাকাপোক্ত হয়!

রীতির ইতিহাস (Cinnamon Ritual)
এই রীতির ইতিহাস বেশ পুরনো। এক সময় ডেনমার্কে মসলা ব্যবসায়ীরা গ্রাম থেকে গ্রামে ঘুরে কাজ করতেন। স্থায়ী জীবন না থাকায় তাঁদের অনেকেরই বিয়ে করা হয়ে উঠত না। তখন অবিবাহিত পুরুষদের বলা হতো ‘পেবারসভেন্ডস’ এবং নারীদের ‘পেবারমো’-যার সঙ্গে মসলার যোগ ছিল স্পষ্ট।

তবে আজকের ডেনমার্কে এই প্রথার অর্থ একেবারেই আলাদা। এখানে ২৫ বছরে অবিবাহিত থাকা অস্বাভাবিক নয়। বাস্তবে, পুরুষদের গড় বিয়ের বয়স প্রায় ৩৪ আর নারীদের প্রায় ৩২। তাই দারচিনি ছিটানোকে কেউ অপমান বা শাস্তি হিসেবে দেখে না। বরং এটি বন্ধুদের সঙ্গে আনন্দ করা, একসঙ্গে হাসা আর জীবনের একটা মাইলফলককে মজারভাবে উদ্যাপন করার উপলক্ষ মাত্র।


