Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে অবশেষে নতিস্বীকার করল কেন্দ্রীয় সরকার। আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’ তাদের প্রতিবাদ কর্মসূচি অবিলম্বে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে(CJP Wangchuk)।
গণতন্ত্রের জয় দাবি ওয়াংচুকের (CJP Wangchuk)
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোনম ওয়াংচুক এটিকে “গণতন্ত্রের জয়” বলে আখ্যায়িত করেছেন। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন:
“আমি সরকার এবং ধর্মেন্দ্র প্রধানের এই পদক্ষেপকে শ্রদ্ধা জানাই। যে অহিংস ও শান্তিপূর্ণ উপায়ে ছাত্র, যুব ও বয়স্করা একত্রিত হয়ে গণতন্ত্র রক্ষা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তবে শুধু পদত্যাগে দেশ গঠন হয় না, শিক্ষা ও শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন।”তিনি আশা প্রকাশ করেন, সরকার ভবিষ্যতে ভয়ের বদলে ভালোবাসা এবং অন্যায়ের বদলে সত্যের পথে দেশকে পরিচালিত করবে।
আন্দোলনের পটভূমি ও সোনম ওয়াংচুকের অনশন (CJP Wangchuk)
গত ৬ জুন থেকে যন্তর মন্তরে সিজিপির ব্যানের তলে আন্দোলন শুরু হয়। ২৮ জুন এই আন্দোলনে যোগ দিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন লাদাখের প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনের পর গত বৃহস্পতিবার রাতে তিনি অনশন ভঙ্গ করেন।
আরও পড়ুন: CJP Protest Withdraw: NEET বিতর্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফায় ৩৬ দিন পর আন্দোলন তুলল সিজেপি
সিজিপির জয় এবং সরকারের প্রতিশ্রুতি (CJP Wangchuk)
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজিপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার তাদের মূল দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। এর মধ্যে রয়েছে:
আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর (FIR) প্রত্যাহার। নিট প্রশ্নপত্র ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।



