Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (Congress Candidate List) সামনে রেখে প্রার্থী তালিকা সম্পূর্ণ করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি। প্রথম দফায় ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করার পর দ্বিতীয় দফায় বাকি ১০টি আসনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়েই রাজ্যে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হল।
শ্রীরামপুরের প্রার্থী শুভঙ্কর (Congress Candidate List)
এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন (Congress Candidate List) প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁকে হুগলির শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। ২০১৬ সালেও এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, যদিও তখন তৃণমূল প্রার্থী সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হন। প্রায় এক দশক পর আবারও একই কেন্দ্রে তাঁকে প্রার্থী করে কংগ্রেস পুরনো সংগঠনকে কাজে লাগাতে চাইছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: FIFA World Cup Ticket 2026: বিশ্বকাপের টিকিটে আগুন দাম, স্বপ্ন ভাঙছে সাধারণ সমর্থকদের!
শেষ তালিকায় আলিপুরদুয়ার, ইসলামপুর, ফরাক্কা, (Congress Candidate List) সাগরদিঘি, বেলডাঙা, বাদুড়িয়া, অশোকনগর, শ্রীরামপুর এবং পটাশপুর-এই সব কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব বজায় রেখেই প্রার্থী বাছাই করা হয়েছে।

এদিকে গাজোল কেন্দ্রে প্রার্থী বদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগে সঞ্জয় সরকারকে প্রার্থী করা হলেও পরে তাঁর জায়গায় প্রেম চৌধুরীকে প্রার্থী করা হয়। স্থানীয় সমীকরণ ও সাংগঠনিক প্রয়োজনের কথা মাথায় রেখেই এই পরিবর্তন বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রার্থী তালিকা প্রকাশকে ঘিরে কলকাতার বিধান ভবনে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন জেলা থেকে আসা কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির ঘটনাও ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।


