Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব কলকাতায় জলাভূমি বুজিয়ে গড়ে ওঠা বেআইনি নির্মাণ (Court Orders Demolition) ভাঙতে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। জলাভূমি বুজিয়ে অবৈধ নির্মাণ হওয়া সমস্ত প্লটের তালিকা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটিকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
বিচারপতি অমৃতা সিনহার আরও নির্দেশ… (Court Orders Demolition)
সেই সঙ্গে, সংশ্লিষ্ট প্লট বা দাগ নম্বরে গড়ে ওঠা যে কোনও অবৈধ নির্মাণ ভাঙার যোগ্য (Court Orders Demolition) বলে বিবেচিত হবে বলে জানিয়ে বহুল প্রচারিত বাংলা, ইংরেজি ও হিন্দি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অথরিটিকে। বিচারপতি অমৃতা সিনহার আরও নির্দেশ, ‘রেজিস্ট্রার অফ অ্যাশিওর্যান্স’ এবং অন্যান্য রেজিস্ট্রেশন কর্তৃপক্ষকে পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় গড়ে ওঠা কোনও সম্পত্তির নথিভুক্তিকরণ যেন করা না হয়। পাশাপাশি, জলাভূমি বুজিয়ে গড়ে ওঠা অবৈধ নির্মাণে যেন কোনও রকম পানীয় জল ও বিদ্যুতের সংযোগ দেওয়া না হয়, তা নিয়েও এদিন আদালত কলকাতা কর্পোরেশনকেও নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায়: কেন্দ্রকে কড়া বার্তা মমতার!
এদিন আদালতে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট (Court Orders Demolition) অথরিটি ও রাজ্যের পক্ষ থেকে একটি স্ট্যাটাস রিপোর্টও জমা দেওয়া হয়। সেই রিপোর্ট পর্যালোচনা করে বিচারপতি সিনা তার পর্যবেক্ষণে জানান, ‘আইনের তোয়াক্কা না করেই জলাভূমি বুজিয়ে বেপরোয়া ভাবে পূর্ব কলকাতায় ব্যাপকভাবে অবৈধ নির্মাণ হয়েছে।পরিস্থিতি সামাল দিতে ওয়েটল্যান্ডস কর্তৃপক্ষ ও রাজ্য সরকার হিমশিম খাচ্ছে। বাস্তবে কাজের কাজ হচ্ছে না।’
বহুতল হেলে পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য
সম্প্রতি, বাঘাযতীনে একটি নবনির্মিত বহুতল হেলে পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। একটি পুকুর বুজিয়ে সেই অবৈধ বহুতল নির্মাণ করা হচ্ছিল। সেই বহুতলটি হেলে পড়ায় কলকাতা কর্পোরেশনের থেকে কোনরকম অনুমতি না নিয়েই সেটির আপলিফ্টিং করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। আর তাতেই ফ্ল্যাটটি পাশের বাড়িতে হেলে পড়ে। কলকাতা ও তার সংলগ্ন বিভিন্ন এলাকায় জলাভূমি বুজিয়ে এরকম অবৈধ ফ্ল্যাট নির্মাণের একাধিক অভিযোগ উঠেছে। পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি বদলায়নি। এবার সেই কারণেই বেআইনি নির্মাণ হওয়ার সমস্ত প্লটের তালিকা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


