Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের নীতি ও সিদ্ধান্ত নিয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন। তিনি বিশেষভাবে বীরভূমের অন্তসত্ত্বা সোনালি বিবির ঘটনার কথা উল্লেখ করেন। মমতা বলেন, সোনালি ভারতীয় নাগরিক। সব প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বিএসএফ নিয়ে বাংলাদেশে পাঠানো হয়। সেখানে তার সঙ্গে অত্যাচার চালানো হয়, এমনকি খাওয়ারও সুযোগ দেওয়া হয়নি। পরে রাজ্য সরকার তাকে জেল থেকে ছাড়া দেয়। মমতার দাবি, এ ধরনের ঘটনা একজন নাগরিকের সঙ্গে অসম্মানজনক আচরণ।
এসআইআর সম্পর্কে মন্তব্য (Mamata Banerjee)
সভায় মমতা এসআইআর সম্পর্কেও (Mamata Banerjee) মন্তব্য করেন। তিনি বলেন, এসআইআর করতে হবে, কিন্তু সময় ঠিক করে করতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে মাত্র দু’মাসের মধ্যে নাম বাদ দেওয়ার নির্দেশ আসে, যা খুবই অযৌক্তিক। দীর্ঘদিন বাংলায় থেকে একজন নাগরিক দেশের নাগরিক হিসেবে স্বীকৃত হওয়ার পর আবার প্রমাণ করতে হবে দেশের নাগরিক কি না, এই প্রসঙ্গে তিনি বলেন, “এর চেয়ে বড় অসম্মান আর কী হতে পারে?”

ডিটেনশন ক্যাম্প হবে না (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প (Mamata Banerjee) হবে না। তিনি বলেন, যতই কেন্দ্র চেষ্টা করুক, বাংলায় এনআরসি (National Register of Citizens) কার্যকর হবে না। তিনি নাগরিকদের নিশ্চয়তা দেন যে, কেউ বিভাজন সৃষ্টি করতে পারবে না এবং তিনি বাংলাকে সব সময় ঐক্যবদ্ধ রাখবেন।
কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক
কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক নিয়েও মমতা সরাসরি মন্তব্য করেন। তিনি বলেন, কেন্দ্র থেকে বিভিন্ন বিষয়ে চিঠি এসেছে, কিন্তু “এই কাগজের কোনও ভ্যালু নেই।” তিনি কেন্দ্রের নোট ছিঁড়ে ফেলেন এবং জানান, “আমরা তোমাদের ভিক্ষা চাই না। আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি।”

আরও পড়ুন: Mamata Banerjee: ‘বঙ্কিমদা’ সম্বোধন ঘিরে বিতর্ক, মোদিকে তোপ মমতার!
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কেন্দ্রের কারণে একশ দিনের কর্মসূচি এবং আবাস যোজনা বন্ধ হয়ে গেছে। গ্রামীণ রাস্তার কাজও বন্ধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১১ সালের পর রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে বহু জাতীয় পুরস্কার পেয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, ভালো কাজ করা কি অপরাধ?


