Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক এক সমীক্ষা ঘিরে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে করোনা-সদৃশ উপসর্গের বাড়বাড়ন্ত (Covid-19)। বিশেষ করে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে একাধিক পরিবারে একসঙ্গে অসুস্থতার ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতি কতটা গুরুতর, আর কতটা মৌসুমি প্রভাব তা বুঝে নেওয়া প্রয়োজন।

উদ্বেগ বাড়ানোর মতো চিত্র (Covid-19)
একটি বেসরকারি সমীক্ষায় দিল্লি এনসিআর অঞ্চলের প্রায় ১৬,২০০টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়। এই সমীক্ষা থেকে যে তথ্য উঠে এসেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রায় অর্ধেক পরিবারের অন্তত একজন সদস্য অসুস্থ, বহু পরিবারে একাধিক সদস্য একই উপসর্গে ভুগছেন, কিছু ক্ষেত্রে চার বা তার বেশি সদস্যও আক্রান্ত, এই পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, যদিও তা করোনা কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
করোনা নাকি সাধারণ ভাইরাল? (Covid-19)
বর্তমানে যেসব উপসর্গ দেখা যাচ্ছে, তা অনেকটাই করোনা সংক্রমণের সঙ্গে মিল রয়েছে, জ্বর ও কাঁপুনি, সর্দি-কাশি, গলা ব্যথা, মাথা ও শরীর ব্যথা, পেশিতে টান, শ্বাসকষ্ট, কিছু ক্ষেত্রে পেটের সমস্যা, এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল—অনেকের ক্ষেত্রে জ্বর সেরে গেলেও দীর্ঘদিন ধরে দুর্বলতা থেকে যাচ্ছে। যা করোনা পরবর্তী উপসর্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
ঋতু পরিবর্তনের প্রভাব (Covid-19)
চিকিৎসকদের মতে, এই সময়টা ঋতু পরিবর্তনের। গরম থেকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হলে ভাইরাল সংক্রমণ বেড়ে যায়। ফলে, একই পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হওয়া স্বাভাবিক, শিশু ও বয়স্কদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যায়, উপসর্গগুলো অনেক সময় করোনা বলে ভুল হয়, অতএব, সব ক্ষেত্রে করোনা ধরে নেওয়া ঠিক নয়।
করোনা সংক্রমণ কি সত্যিই বাড়ছে? (Covid-19)
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে করোনা পরীক্ষার সংখ্যা কম হলেও, পরীক্ষা করলে কিছু ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসতে পারে। তবে পরিস্থিতি আগের মতো ভয়াবহ নয়। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গ মৃদু, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন কম, বাড়িতে থেকেই চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব, এছাড়া অনেক ক্ষেত্রেই এটি ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ ভাইরাল জ্বর হতে পারে।
আরও পড়ুন: Badminton Ayush Shetty: রূপোয় থামতে হল আয়ুষকে!
পরিবারকে সুরক্ষিত রাখবেন?
বর্তমান পরিস্থিতিতে কিছু সাধারণ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি— মাস্ক ব্যবহারের গুরুত্ব, ভিড় এলাকায় বা অসুস্থ ব্যক্তির সংস্পর্শে এলে মাস্ক ব্যবহার করা উচিত। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার সংক্রমণ কমাতে সাহায্য করে। বিশ্রাম ও আইসোলেশন, অসুস্থ হলে বাড়িতে থাকা এবং অন্যদের থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। পরিবারের সুরক্ষা একই পরিবারের মধ্যে সংক্রমণ ছড়ানো আটকাতে প্রয়োজনে ঘরেও মাস্ক ব্যবহার করা উচিত।



