Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবার ব্যক্তিগত জীবনে আরও এক ধাপ এগোলেন। দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রডরিগেজের সঙ্গে অবশেষে বাগ্দান সারলেন এই পর্তুগিজ খেলোয়াড়। তবে কোনও গ্ল্যামারাস অনুষ্ঠানে নয়, জর্জিনা নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করেই এই খুশির খবরটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
আংটি নিয়েই চর্চা (Cristiano Ronaldo)
ছবিতে দেখা যাচ্ছে, রোনাল্ডোর হাতের উপর রাখা জর্জিনার হাতে একটি বিশাল হিরে বসানো আংটি (Cristiano Ronaldo)। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। আংটির সাইজ ও ঝলমলে রূপ নজর কাড়ে সকলের। শুরু হয় আলোচনার ঝড়-ঠিক কত দাম এই আংটির? কতটা বিরল এই হিরে?
বিশ্বের অন্যতম দামি হিরে! (Cristiano Ronaldo)
রত্নবিশেষজ্ঞদের মতে, এটি অত্যন্ত দুর্লভ মানের হিরে (Cristiano Ronaldo)। আন্তর্জাতিক বাজারে এমন মানের হিরে খুব কমই পাওয়া যায়। অনেকে বলছেন, হিরেটির ওজন প্রায় ২৫ থেকে ৩৫ ক্যারাটের মধ্যে হতে পারে। নিখুঁত কাটিংয়ের কারণে হিরেটি আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে উঠেছে। হিরেটিকে বিশ্বের অন্যতম দামি হিরেগুলির মধ্যে গণ্য করা যেতে পারে বলেও মত বিশেষজ্ঞদের একাংশের।
দাম কত?
এই আংটির দাম নিয়েও হচ্ছে নানা আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক রত্নবাজারের মূল্যায়ন অনুযায়ী, হিরেটির সম্ভাব্য মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ কোটি থেকে ৪৪ কোটি টাকার মধ্যে হতে পারে। যদিও রোনাল্ডো বা জর্জিনার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: RG Kar Protest: পুলিশের লাঠিচার্জে আহত অভয়ার মা, থানায় অভিযোগ অভয়ার বাবার
রোনাল্ডো ও জর্জিনার প্রেমের কাহিনি কম রূপকথার নয়। প্রায় আট বছর আগে এক বিলাসবহুল ফ্যাশন স্টোরে তাঁদের প্রথম পরিচয় হয়। সেই সময় ওই দোকানে কর্মরত ছিলেন জর্জিনা। সেখান থেকেই শুরু এক সম্পর্কের পথচলা।


