Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পুরো GOAT ট্যুর জুড়ে পাওয়া ভালোবাসায় মেসি অভিভূত। এবং ভবিষ্যতে আবারও ভারতে ফেরার প্রতিশ্রুতি দিলেন ফুটবলের রাজপুত্র (Lionel Messi)।
ভারতে আবার আসার প্রতিশ্রুতি মেসির (Lionel Messi)
ভারত সফর শেষ মেসির, এবার তাঁর ঘরে ফেরার পালা। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি সোমবার তাঁর GOAT ট্যুরের একেবারে শেষ পর্বে দিল্লি সফর করলেন। লীলা প্যালেসে একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর তিনি পৌঁছান অরুণ জেটলি স্টেডিয়ামে, সেখানে তাঁকে দেখার জন্য ভক্তদের ভিড় ছিল নজরকাড়া। শুধু এখানেই নয় পুরো ট্যুর জুড়েই তাঁকে দেখার জন্য দর্শকদের উন্মাদনা ছিল বাঁধনছাড়া। আর সেই ভালবাসার অভিভূত মেসি। ভবিষ্যতে আবার ভারত সফরের প্রতিশ্রুতি দিয়ে গেলেন আর্জেন্তিনার কিংবদন্তি (Lionel Messi)।
অরুণ জেটলি স্টেডিয়াম ছাড়ার আগে আবেগঘন বার্তা দিলেন মেসি। শুধু ভারতের আসার কথা বললেন তা নয়, ভবিষ্যতে ভারতে এসে ফুটবল ম্যাচ খেলার আশাও প্রকাশ করলেন তিনি। বিদায়ের মুহূর্তে ভক্তদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি বলেন, ‘তাঁর প্রতি যেমন ভালোবাসা বর্ষিত হয়েছে, তেমনই লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়েও উচ্ছ্বাস দেখিয়েছেন সকলে, আর এটা তাঁর মন গভীর ভাবে স্পর্শ করেছে।’

মেসি তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা এই সমস্ত ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই আবার ভারতে আসব, হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনোও উপলক্ষে, কিন্তু আমরা অবশ্যই আবার ভারতে আসব। অনেক ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই ভারতে এই কয়েক দিনে পাওয়া ভালোবাসা ও স্নেহের জন্য, এটি আমাদের জন্য সত্যিই এক সুন্দর অভিজ্ঞতা ছিল।’

আরও পড়ুন: Voter List: পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা ২০২৬ প্রকাশ, ৫৮ লক্ষের বেশি নাম বাদ, আপনার নাম আছে তো?
অরুণ জেটলি স্টেডিয়ামে লিওনেল মেসি, সুয়ারেজ ও রদ্রিগো ডি পল-এর সঙ্গে দেখা করতে পৌঁছান ICC চেয়ারম্যান জয় শাহ। মেসির হাতে তিনি তুলে দেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। মেসিকে দেওয়া হয়েছে ১০ নম্বর জার্সি। তাছাড়াও মেসির হাতে উপহার স্বরূপ জয় শাহ তুলে দেন একটি স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট ও যুক্তরাষ্ট্রের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের আমন্ত্রণপত্রও। কোটলায় শিশুদের সঙ্গে ফুটবল খেলেন ও ছবিও তোলেন ফুটবল রাজপুত্র (Lionel Messi)।


