Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: নিউটাউনে সিবিআই-র বিদায়ের পর সিজিও কমপ্লেক্স(CGO Complex) এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র (Enforcement Directorate) ঠিকানা। পূর্বে এখানে কোনও আধাসেনা মোতায়েন ছিল না, নিরাপত্তা দিচ্ছিল একটি বেসরকারি সংস্থা। তবে আইপ্যাক-কাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রক সিজিও-র নিরাপত্তা বাড়িয়েছে। বেসরকারি সংস্থার বদলে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী। যদিও জানা যায়, এই মোতায়েনের সঙ্গে আইপ্যাক-অফিসে সংঘটিত ঘটনাগুলোর সরাসরি কোনও সম্পর্ক নেই।
নথি-মামলার গুরুত্বে নিরাপত্তা বৃদ্ধি(CGO Complex)
শাহের দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে ইডির অধীনে একাধিক গুরুত্বপূর্ণ মামলা চলছে। এই মামলার প্রয়োজনীয় নথি ও গোপন নথিগুলি সিজিও দফতরে সংরক্ষিত। নথির নিরাপত্তা নিশ্চিত করতেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে(CGO Complex) দুটি প্রবেশদ্বার রয়েছে, প্রতিটি গেটে ছ’জন করে মোট ১২ জন সিআরপিএফ সদস্য মোতায়েন।
ইডি-সিআরপিএফের বৈঠক(CGO Complex)
সম্প্রতি ইডি ও সিআরপিএফ-এর উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বেসরকারি সংস্থাকে দায়িত্ব থেকে মুক্ত করে আধাসেনা মোতায়েন করা হবে। এই সিদ্ধান্ত আইপ্যাক-কাণ্ড এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল সংক্রান্ত বিতর্কের পর এসেছে।
প্রতিবেশীদের তলব
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে ইডি তলব করেছে তাঁর প্রতিবেশীদের। লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং আশপাশের আবাসিকদেরও তলব করা হয়েছে। ইডি জানতে চেয়েছে, তল্লাশির সময় বাসিন্দারা কী শুনেছেন, অফিসারদের গতিবিধি কেমন ছিল, কারা প্রবেশ করেছেন এবং কার সঙ্গে দেখা হয়েছে। প্রতিবেশীদের তথ্য সংগ্রহে তদন্ত আরও মসৃণ হবে বলে অনুমান ইডি আধিকারিকদের।


