Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সদ্যই ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। অন্যদিকে ওই গীতাপাঠের কর্মসূচিতে ‘হিন্দুত্ববাদী’দের হাতে আক্রান্ত হতে হয় এক প্যাটিস বিক্রেতাকে। এই বিতর্কের মাঝেই এবার পাল্টা কর্মসূচি নিল প্রদেশ কংগ্রেস(Congress)। ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ কর্মসূচির ঘোষণা করে কংগ্রেস।
আগামী ২০ ডিসেম্বর কংগ্রেসের বৃহৎ কর্মসূচি(Congress)
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস(Congress) সভাপতি শুভঙ্কর সরকার জানান, আগামী ২০ ডিসেম্বর দুপুর ১টায় রানি রাসমণি রোডে অনুষ্ঠিত হবে এই বৃহৎ কর্মসূচি। তাঁর কথায়, “বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে শুরু করে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ হবে। দেশজুড়ে খাদ্য, পোশাক, ভাষা ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ড. বি.আর. আম্বেদকর প্রণীত সংবিধানকে রাষ্ট্রশক্তির মদতে পদদলিত করা হচ্ছে।”
সংবিধান পাঠের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন সাধারণ মানুষরাও(Congress)
শুভঙ্করের অভিযোগ, আরএসএস-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ‘মনুবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছে এবং সংকীর্ণ রাজনৈতিক মতাদর্শকে সামনে এনে গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করছে। সেই কারণেই সংবিধান রক্ষার লড়াই মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করছে কংগ্রেস(Congress)। শুধু কংগ্রেস কর্মীরাই নন। সাধারণ মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে সংবিধান পাঠের অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
আরও পড়ুন: Chingrighata Metro: চিংড়িহাটা মেট্রো-জট কাটাতে বৈঠকের নির্দেশ, আলোচনার দিনক্ষণ বেঁধে দিল হাইকোর্ট
শিক্ষামন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির
প্রদেশ কংগ্রেসের দাবি, রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে পঞ্চম শ্রেণি থেকে স্কুলে স্কুলে সংবিধান পড়ানো বাধ্যতামূলক করা হোক। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, তাহলে আর কোনও ছাত্রছাত্রী তার বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে যাবে না। কেউ নিজের স্ত্রীকে ছেড়ে থাকবেন না। তিনি মনে করেন, সংবিধান যদি ঠিকমতো পড়ানো হয় তাহলে অনেক বিধায়ক এবং নেতারা সংবিধান বিরোধী কথা বলবেন না। সেই কারণে সংবিধান পাঠের অনুষ্ঠানের ডাক দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠিও দেন তিনি। চিঠি দিয়ে স্কুলগুলিতে সংবিধানের প্রস্তাবনা পাঠের দাবি তোলেন।
আরও পড়ুন: South Kolkata Fire: গভীর রাতে দক্ষিণ কলকাতার বিধ্বংসী আগুন


