Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিদিন একটি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই (Cucumber Benefits) উপকারী। শসা এমন একটি ফল যা শরীরকে বিভিন্ন দিক থেকে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক কেন রোজ একটি শসা খাওয়া জরুরি এবং শরীরের জন্য এর কী কী উপকার রয়েছে।
হাইড্রেশন বজায় রাখতে এটি খুবই কার্যকর (Cucumber Benefits)
প্রথমত, শসা প্রাকৃতিকভাবে জলীয় উপাদানে ভরপুর (Cucumber Benefits)। শরীরের হাইড্রেশন বজায় রাখতে এটি খুবই কার্যকর। গরমকালে শরীর থেকে অনেক পানি হারিয়ে যায়, সেই ঘাটতি পূরণে শসা একটি সহজ ও স্বাস্থ্যকর উপায়। জল থাকার কারণে শরীর সজীব থাকে এবং ত্বকও নরম ও ঝলমলে হয়।
প্রচুর পরিমাণে ফাইবার (Cucumber Benefits)
দ্বিতীয়ত, শসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে (Cucumber Benefits)। এই ফাইবার পেট ভরিয়ে রাখে দীর্ঘক্ষণ, যার ফলে মাঝেমধ্যে অতিরিক্ত খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। অনেক সময় দুপুরের খাবারের পরে বিকেলে খিদে পায়, তখন একটি শসা খেলে খুবই উপকার পাওয়া যায়। এটি হজমেও সাহায্য করে এবং পেটের অস্বস্তি দূর করে।

ওজন কমানোর ক্ষেত্রে শসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ (Cucumber Benefits)
এতে ক্যালোরি খুবই কম থাকায় যারা ওজন কমাতে চান (Cucumber Benefits), তাদের জন্য শসা একটি আদর্শ ফল। শসা এবং টক দই মিশিয়ে রায়তা খেলে শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। নিয়মিত শসা খেলে শরীরের ফ্যাট ঝরাতে সুবিধা হয়।
ভিটামিন সি
শসা ইমিউনিটি বাড়ানোর জন্যও উপকারী। এতে থাকা ভিটামিন সি শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভিটামিন কে হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে। তাই প্রতিদিন খাবারের সঙ্গে শসা রাখলে শরীর সুস্থ থাকে এবং হাড়ও শক্তিশালী হয়।
গ্যাস্ট্রিক সমস্যা কমায়
ভারী খাবারের সঙ্গে শসা খেলে তা সহজে হজম হয়। গ্যাস্ট্রিক সমস্যা কমায় এবং পাকস্থলীর অস্বস্তি দূর করে। শসা বিটনুনের সঙ্গে খেলে এর স্বাদ আরও বাড়ে এবং হজমের ক্ষেত্রে উন্নতি হয়।

ক্যালোরি কম
অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমাতে শসা একটি ভালো বিকল্প। এতে ক্যালোরি কম, জলীয় উপাদান ও ফাইবার বেশি থাকায় পেট বেশিক্ষণ ভরে থাকে। ফলে খাবারের প্রতি আকর্ষণ কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
আরও পড়ুন: Malaria : কলকাতায় ম্যালেরিয়ার হানা কেন হঠাৎ বাড়ছে?
সুতরাং, প্রতিদিন একটি করে শসা খাওয়া শরীরের জন্য অনেক সুফল বয়ে আনে। শসার সঙ্গে টক দই ও বিটনুন মিশিয়ে রায়তা তৈরি করলে পেটও ভালোভাবে ভরে এবং শরীরের পক্ষে আরও উপকারী হয়। তাই শসাকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে ভুলবেন না।


