Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানে আবার গৃহযুদ্ধের শঙ্কা (Pakistan News) ? তেহরিক-ই-লাববাইক পাকিস্তান (টিএলপি) সমর্থকদের বিক্ষোভ এবং সীমান্তে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটি নতুন এক সংকটের মুখে পড়েছে। ধর্মীয় মৌলবাদী এই সংগঠনের মিছিল পুলিশ সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যেই পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত বরাবর সংঘর্ষও চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তবু সংঘর্ষ ঠেকানো যায়নি (Pakistan News)
গত কয়েকদিন ধরেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় টিএলপি সমর্থকরা (Pakistan News) সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন। এই বিক্ষোভে ইজরায়েল বিরোধী ও প্যালেস্টাইনপন্থী স্লোগান দিয়ে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন। টিএলপি প্রধান সাদ হুসেন রিজভি এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন। যদিও পূর্বেই বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছিল, তবু সংঘর্ষ ঠেকানো যায়নি। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে তুমুল লড়াইয়ে একজন পুলিশ কর্মকর্তা ও চার জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বিরোধ (Pakistan News)
তবে পাকিস্তানের জন্য আরও বড় সংকট হলো আফগানিস্তানের সঙ্গে সীমান্ত (Pakistan News) বিরোধ। সাম্প্রতিক সময়ে আফগান বাহিনীর হামলায় পাকিস্তানি সেনাদের বড় ধাক্কা লেগেছে। আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় কয়েকদিন আগে বিস্ফোরণের পর গত শনিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত এলাকা লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ওই হামলায় কমপক্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সামরিক বাহিনী এই হামলায় ২৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে। তবে তারা পাল্টা হামলায় ২০০ তালেবান জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছে।

পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়ে গেছে
এই সংঘর্ষ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার নতুন অধ্যায়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়ে গেছে। ইসলামাবাদ দাবি করে আসছে যে, তালেবান প্রশাসন পাকিস্তানের মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য সন্ত্রাসীদের আফগানিস্তানে নিরাপদ আশ্রয় দিচ্ছে। কাবুল এই অভিযোগ সব সময় অস্বীকার করে আসছে।
দীর্ঘদিন ধরে বিদ্রোহ
অন্যদিকে, পাকিস্তানের অন্তর্দেশীয় অবস্থা খুব একটা শান্ত নয়। বালুচিস্তানে স্বাধীনতার দাবি নিয়ে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এবং বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালাচ্ছে। এই অঞ্চলেও সংঘাতের খবর প্রতিনিয়ত পাওয়া যায়।
আরও পড়ুন: Cucumber Benefits: কমবে ওজন, বাড়বে কনফিডেন্স, রোজ খান এই ফল…
বর্তমানে পাকিস্তানের সামরিক ও রাজনীতিক পরিস্থিতি খুবই সংবেদনশীল। সীমান্ত সংঘর্ষ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার কারণে দেশটি একটি বড় সঙ্কটের মুখোমুখি। সরকারের বিরুদ্ধে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান বিদ্রোহ এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে পাকিস্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।


