Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা। এর প্রভাব পড়েছে টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও (Dadamoni)। জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের দাদামণি’র শুটিং আজ বন্ধ রাখতে হয়েছে । ধারাবাহিকটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রতীক সেন ( Pratik Sen) ও অনুষ্কা চক্রবর্তী (Anuska Chakraborty)। আজকের শিডিউল অনুযায়ী ফ্লোরে অনুষ্কার শুটিং ছিল। কিন্তু সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও তিনি আর পৌঁছাতে পারেননি স্টুডিওতে। অভিনেত্রী অনুষ্কা তাঁর ধারাবাহিকের শুটিং বন্ধ হওয়া ও আরও নানান কথা বললেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

পৌঁছানা গেল না ফ্লোরে (Dadamoni)
অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী (Anuska Chakraborty) জানিয়েছেন, “আমি সকালে যথাসময়ে রওনা দিই। কিন্তু কিছুদূর গিয়েই দেখি রাস্তায় জল জমে আছে। এরপর দেখি আমার গাড়ির মধ্যেই জল ঢুকে পড়েছে। গাড়িও স্টার্ট নিচ্ছিল না। অনেক চেষ্টা করেছিলাম, যদি কিছুতেই ফ্লোরে পৌঁছতে পারি, কিন্তু শেষমেষ আর সম্ভব হয়নি।”
শুধু অনুষ্কাই নন, ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরাও একই সমস্যার মুখে পড়েছেন। অনেকেই জলমগ্ন রাস্তায় আটকে পড়েন, কেউবা বাড়ি থেকে বেরোতেই পারেননি। এই অবস্থায় প্রোডাকশন হাউজ সিদ্ধান্ত নেয়, আজকের দিনের শুটিং বাতিল করা হবে।

ক্ষতির সম্মুখীন হওয়া (Dadamoni)
পুজোর আগে এইরকম একটি দিন নষ্ট হওয়া, বড়সড় ক্ষতি বলেই মনে করছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী (Anuska Chakraborty)। তিনি বলেন, “পুজোর আগে প্রতিটা দিন খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা টানা কাজ করছি, যাতে পুজোর ছুটির সময়ে পর্বগুলোর সম্প্রচারে সমস্যা না হয়। একটা দিন শুটিং বন্ধ মানে অনেক বড় ক্ষতি।”

পরিস্থিতি নিয়ে উদ্বেগ (Dadamoni)
এখানেই থেমে থাকেননি অনুষ্কা। শহরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ যাঁরা কাঁচা বাড়িতে থাকেন, কিংবা ফুটপাথে রাত কাটান, তাঁদের কথা ভেবেই আমি ভয় পাচ্ছি। আমরা তো অন্তত নিরাপদে আছি, কিন্তু যারা এই বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে রয়েছেন, তাঁদের কথা ভেবে চিন্তা হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই সময়টা পুজোর প্রস্তুতির। যারা দোকান সাজাচ্ছেন, যারা হস্তশিল্পী, যারা পুজোর কাজে রয়েছেন, তাদের অনেক ক্ষতি হয়ে গেল এই বৃষ্টিতে। আমি চাই আজকের মধ্যে যেন জলটা নামুক। আধ্যাত বৃষ্টি না হয়। ‘রেনি ডে’ বলে আনন্দ করার মতো কিছু নেই, বরং অনেক মানুষ এই পরিস্থিতিতে বিপদের মুখে পড়েছেন। কোথাও কোথাও তো মৃত্যু পর্যন্ত হয়েছে।”

আরও পড়ুন: Bengali Serial: জলমগ্ন স্টুডিও পাড়া, বন্ধ সিরিয়ালের শুটিং! খোঁজ নিল ট্রাইব টিভি
আশাবাদী
শহরের একাংশে জল জমে যাওয়া, গাড়ি বিকল হয়ে পড়া, ঘরের মধ্যে জল ঢুকে পড়া , এই সমস্ত কারণে শুধু বিনোদন জগতই নয়, সাধারণ মানুষের জীবন যাপনেও মারাত্মক প্রভাব পড়েছে। এই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অভিনেত্রী অনুষ্কা ও অন্যান্য শিল্পীরা আশাবাদী, খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে পরিস্থিতি এবং আবারও শুরু হবে ‘আমাদের দাদামণি’র শুটিং।



