Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরান যুদ্ধের জেরে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী(India Fuel Escort)। এর ফলে সৃষ্টি হয়েছে সাম্প্রতিক দশকের সবচেয়ে বড় জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে ভারতের ওপরও। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও সমুদ্রপথে পরিবাহিত গ্যাস এই পথ দিয়ে যাতায়াত করে।
‘অপারেশন উর্জা সুরক্ষা’ (India Fuel Escort)
সংঘাতের কারণে প্রতিদিন প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। বর্তমানে প্রায় ২০টি ভারতগামী কার্গো জাহাজ ওই অঞ্চলে আটকে রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের নৌবাহিনী শুরু করেছে ‘অপারেশন উর্জা সুরক্ষা’, যার লক্ষ্য ভারতমুখী জাহাজগুলোর নিরাপদ যাত্রা নিশ্চিত করা।
অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন
এই মিশনের আওতায় পাঁচটির বেশি অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। তারা স্ট্রেইট পেরোনোর পর ভারতগামী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বিপদসীমা থেকে বের করে আনছে। পাশাপাশি রিয়েল-টাইম নির্দেশনা, রুট নির্ধারণ এবং ব্যাকচ্যানেল সমন্বয়ের মাধ্যমেও সাহায্য করা হচ্ছে।
নৌবাহিনীর এসকর্ট
জাহাজগুলিকে তাদের ‘ইন্ডিয়ান’ পরিচয় স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভুলবশত টার্গেট না হয়। প্রণালী পার হওয়ার পর গালফ অব ওমান থেকে আরব সাগর পর্যন্ত নৌবাহিনী এসকর্ট দিচ্ছে।
কিছু জাহাজকে পারাপারের অনুমতি (India Fuel Escort)
ইরান জানিয়েছে, ভারতসহ “বন্ধুপ্রতীম” দেশগুলোর জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ নয়। যাচাই-বাছাইয়ের পর কিছু জাহাজকে পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ‘পাইন গ্যাস’ ও ‘জগ বসন্ত’ নামের দুটি এলপিজি জাহাজ নিরাপদে স্ট্রেইট পেরিয়ে ভারতে আসছে।
আরও পড়ুন: Google Meta: কোন অপরাধে মেটা, গুগলকে দিতে হল লক্ষাধিক ডলার জরিমানা?
জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ছে (India Fuel Escort)
এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। আগে যেখানে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ চলাচল করত, এখন তা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। ফলে বিশ্বের জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা আরও বাড়ছে।



