Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযান শেষ কিন্তু এখনও তাঁরা আটকে রয়েছেন কলকাতায় (Daren Sammy)।
ওয়েস্ট ইন্ডিজ কোচের কাতর আর্জি (Daren Sammy)
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় শেষের পথে। বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ। একটি সেমিফাইনাল এবং ফাইনাল। তবে ভারতের কাছে সুপার এইটের ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়ার হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থেকেছে কলকাতা। আর এই কলকাতা থেকেই হয়েছে ক্যারিবিয়ানদের বিদায়। তারপরেও কলকাতায় আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। জরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের যুদ্ধের ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বিমান চলাচল বন্ধ। তারই খেসারত দিতে হচ্ছে ড্যারেন স্যামিদের (Daren Sammy)।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘শুধু বাড়ি যেতে চাই।’ তাঁর কথায় পরিষ্কার এই ভাবে চুপচাপ ক্রিকেটারদের বসে থাকতে ভাল লাগছে না। এই ভাবে না বসে থেকে বাড়ি ফিরতে চাইছেন তাঁর। তবে এই পরিস্থিতিতে তাঁরা যে কলকাতা ছাড়তে পারবেন না কবে সেটা এখনও নিশ্চিত নয়।

তবে জানা যাচ্ছে, আইসিসি চেষ্টা করছে বিকল্প পথে ক্রিকেটারদের যেন বাড়ি ফেরানো যায়। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের দলকে দু’টি ব্যাচে দেশে ফেরানো হচ্ছে। দুবাইয়ের বদলে ইথিওপিয়ার আদ্দিস আবাবা হয়ে ফিরবে তাদের ক্রিকেটাররা। বৃহস্পতিবার প্রথম ব্যাচ ভারত ছাড়বে। সব ঠিক থাকলে দ্বিতীয় ব্যাচ ভারত ছাড়বে শুক্রবার। ঠিক একইভাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদেরও অন্য পথে দেশে ফেরানো সম্ভব কি না সেটা খতিয়ে দেখছে আইসিসি।

তবে এর মধ্যেই ওয়াংখেড়েতে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল টি-টোয়েন্টি বিশ্বকাপের। অন্যদিকে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে নিউ জিল্যান্ড। আর নিউ জিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আজ ঠিক হয়ে যাবে ফিন অ্যালেনদের বিপক্ষে কোন দল রবিবার মাঠে নামবে (Daren Sammy)।


