Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে হার্দিক পান্ডিয়াকে নিয়ে শোনা গেল স্বস্তির খবর (Hardik Pandya)।
মাঠে ফিরছেন হার্দিক (Hardik Pandya)
চোটের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপের সময় চোট পেয়ে ছিটকে যান ভারতের তারকা অলরাউন্ডার। তবে রিহ্যাবের পর এখন তিনি ফিট। সোশ্যাল মিডিয়ায় রিহ্যাব ও ব্যক্তিগত জীবনের আপডেট শেয়ার করছেন হার্দিক। এবার তিনি আবার ফিরছেন ২২ গজে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন হার্দিক। বরোদার হয়ে হার্দিক খেলবেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Hardik Pandya)।
টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ODI ও পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেখানে দেখা যাবে হার্দিককে। তিনি ভারতের A দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেননি। ঘরোয়া ক্রিকেট খেলে সরাসরি হার্দিককে দেখা যাবে দেশের জার্সিতে (Hardik Pandya)।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু ২৬ নভেম্বর থেকে। প্রথম দিনেই রয়েছে বরোদার ম্যাচ, তাদের প্রতিপক্ষ বাংলা। হায়দরাবাদে সেই ম্যাচে খেলতে পারেন হার্দিক। যদি খেলেন তা হলে মহম্মদ সামির মুখোমুখি হতে পারেন তিনি। অন্যদিকে ৩০ নভেম্বর থেকে শুরু হবে ভারত দক্ষিণ আফ্রিকা ODI সিরিজ এবং ৯ ডিসেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। ফলে হার্দিক সৈয়দ মুস্তাক আলিতে খেলতে নামলে তিনি কয়েকটা ম্যাচ খেলে প্রস্তুতি নিতে পারবেন আন্তর্জাতিক ম্যাচের জন্য।
আরও পড়ুন: Steve Smith: অ্যাশেজের আগে শুরু বাকযুদ্ধ, ইংরেজ পেসারদের কটাক্ষ স্মিথের
BCCI প্লেয়ারদের কড়া নির্দেশ দিয়েছে জাতীয় দলে সুযোগ পেতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে প্রত্যেক প্লেয়ারদের। সেই নির্দেশ মেনে ভারতের A দলের হয়ে খেলেছেন ঋষভ পন্থ। একই নির্দেশ প্রযোজ্য হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে। তিনি সেই নির্দেশ মানছেন। অন্যদিকে রোহিত শর্মা বা বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফি খেলা নিয়ে কোনও ঘোষণা করেননি (Hardik Pandya)।


