Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুরানো কলকাতার হারিয়ে যাওয়া (Darshana Banik) মোগলাইয়ের স্বাদ ও উত্তরাধিকার আবার ফিরিয়ে আনতে পথে নামল এন্টালির প্রখ্যাত রেস্তোরাঁ করিম (Karims)। সম্প্রতি ৮ সেপ্টেম্বর ২০২৫ এ ,এক নতুন রূপে ও নতুন মেনুতে চালু হল ঐতিহ্যবাহী রেস্তোরাঁ। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik), যাঁর হাত ধরে নতুন এই অধ্যায়ের সূচনা হয়।
খাবারের প্রশংসা করা (Darshana Banik)
উদ্বোধনের দিন করিম রেস্তোরাঁ সাজানো হয়েছিল (Darshana Banik) একেবারে অন্য রূপে। অতিথিদের সাজানো হয় অভিনেত্রী দর্শনা মোগলাই ও বিরিয়ানির স্বাদের প্রশংসা করেছেন। রেস্তোরাঁর নতুন মেনুতে রয়েছে, পুরানো কলকাতার হারিয়ে যাওয়া কিছু মোগলাই পদ। জানা গিয়েছে, এই নতুন পদগুলি রীতিমত গবেষণা করে, বহু পুরানো রেসিপি ঘেঁটে তৈরি করা হয়েছে, যাতে পুরানো ঐতিহ্যবাহী স্বাদ অটুট থাকে।
পুরানো ঐতিহ্য ধরে রাখা (Darshana Banik)
অভিনেত্রী দর্শনা বণিকও (Darshana Banik) ছিলেন খুবই উৎসাহিত। তিনি বলেন,” আমি নিজে মোগলাই খাবারে ভীষণ ভক্ত। করিম যখন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। এখানে এসে খাবারের স্বাদ থেকে বুঝলাম, পুরানো কলকাতা সত্যিই ফিরে এসেছে।” ১৯১৩ সালে শেফ হাজি করিম দিল্লি প্রতিষ্ঠিত করিমের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এন্টালি শাখাটি ৭ বছর ধরে কলকাতায় সেবা করছে। রেস্তোরাঁর অন্যতম উদ্যোক্তা জানান, “আমরা শুধু রেস্তোরাঁকে চালাতে আসিনি, আমরা ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চাই। কলকাতার মোগলাই এক সময় বিখ্যাত ছিল, করিম সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।”

অতিথি আপ্যায়নের ব্যবস্থা
শুধু তাই নয়, এই রেস্তোরাঁর রান্নাঘর গাইড করার জন্য পুরানো এবং অবসরপ্রাপ্ত বাবুর্চিরদের নিয়ে আসা হয়েছে। আর নতুন পাশাপাশি কর্মীর এন্টালি একই বিল্ডিং এ তার নতুন পার্টি এলাকা খোলার ঘোষণা করেছে। যেখানে ১২০ জন অতিথিকে আপ্যায়ন করা যাবে। অর্থাৎ কোনও পারিবারিক সমাবেশ ইভেন্ট কিংবা ফাংশনের জন্য আদর্শ একটি স্থান। এমনকি জানানো হয় ,উন্নত পরিষেবার পাশাপাশি ক্যাটারিং পরিষেবাগুলি প্রসারিত করা হবে।
আরও পড়ুন: Gmail Storage: জিমেল স্টোরেজ ফুল? এক ক্লিকেই সমাধান!
প্রকৃত উত্তরাধিকার
করিম রেস্তোরাঁ এখন শুধু খাওয়ার জায়গায় নয়, এক ঐতিহাসিক অভিজ্ঞতা। পুরানো শহরের নবাবী ঘ্রাণ ও স্বাদ যাঁরা মিস করছেন,তাঁদের জন্য করিম হয়ে উঠেছে এক আবেগের নাম। শহরের খাঁটি খাবার প্রেমীদের কাছে করিমের রেস্তোরাঁ হয়ে উঠবে এক পছন্দের রেস্তোরাঁ। করিমের এন্টালি ২০১৮ সালে কলকাতায় আসে এবং ঐতিহ্যবাহী রান্না এবং খাঁটি মোগলাই স্বাদের জন্য আলাদা ফোকাস রাখে এই রেস্তোরাঁ। এখানে চালু করা মেনু ও মূল্য একই রাখা হয়। এই রেস্তোরাঁর মোগলাই খাবার এক অনন্য অভিজ্ঞতা আনে, যা পুরানো কলকাতার প্রকৃত উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়।


