Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: খেজুর পুষ্টিগুণে ভরপুর (Dates Recipe) একটি ফল। এতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার, আয়রন ও বিভিন্ন খনিজ উপাদান। নিয়মিত খেজুর খেলে হৃদ্যন্ত্র ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য কমে এবং শরীরে দ্রুত শক্তি পাওয়া যায়। অনেকে চিনির বদলে খেজুর ব্যবহার করেন, কারণ এতে প্রাকৃতিক মিষ্টতা রয়েছে। তবে অনেকেরই খেজুর খেতে ভাল লাগে না, বিশেষ করে ছোটদের ফল খাওয়ানো বেশ কঠিন। তাই বিশেষজ্ঞরা বলছেন, একটু অভিনব উপায়ে ডায়েটে খেজুর যোগ করা যেতে পারে।
‘খেজুর লজেন্স’ (Dates Recipe)
প্রথম উপায় হতে পারে ‘খেজুর লজেন্স’ (Dates Recipe)। ভালো মানের খেজুর লম্বালম্বি কেটে বীজ বের করে নিতে হবে। তারপর তার ভেতরে চকলেট-কোটেড বাদাম, পেস্তা বা সামান্য চিজ ভরে দেওয়া যায়। চাইলে সুন্দর মোড়কে সাজিয়ে রাখা যেতে পারে। দেখতে আকর্ষণীয় হলে শিশুরা সহজেই খেতে আগ্রহী হবে।

স্মুদি (Dates Recipe)
দ্বিতীয় উপায় স্মুদি। অনেকেই সকালে ফলের স্মুদি খান। সেখানে কৃত্রিম চিনি না দিয়ে কয়েকটি খেজুর মিশিয়ে নিলে স্বাভাবিক মিষ্টি স্বাদ পাওয়া যায়। এতে অতিরিক্ত চিনি খাওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি খেজুরের ক্যালোরি ও খনিজ শরীরে শক্তি জোগায়।
খেজুর বল
আরও একটি জনপ্রিয় পদ্ধতি হলো ‘খেজুর বল’। বীজ ছাড়া খেজুর মিক্সারে পেস্ট করে নিতে হবে। আলাদা করে আখরোট, কাঠবাদাম, পেস্তা, কুমড়োর বীজ ও তিসি হালকা ভেজে গুঁড়ো করে নিতে পারেন। সামান্য ঘি ও নুন মিশিয়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে ছোট ছোট বলের আকার দিন। এই এনার্জি বল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে।

আরও পড়ুন: Maya Bhammar: হুইলচেয়ারেই অনুশীলন, ১১৫ কেজি তুলে রুপো জিতলেন মায়াভাই
পুষ্টিবিদদের মতে, নিয়মিত খাদ্যতালিকায় খেজুর রাখলে শরীরের সার্বিক উপকার হয়। একটু ভিন্নভাবে পরিবেশন করলে ছোট-বড় সকলেই সহজে খেতে পারবেন।


