Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় অর্থনীতির জন্য (Stock Market) বড়সড় ধাক্কা নিয়ে এল আমেরিকার সিদ্ধান্ত। ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কার্যকর হওয়ার আগের দিনই বড় পতনের সাক্ষী রইল শেয়ার বাজার। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং দিন মঙ্গলবার সকালেই বাজার খোলার পর থেকেই ব্যাপক চাপ অনুভূত হয়। সেনসেক্সে দেখা দেয় প্রায় ৭০০ পয়েন্টের পতন, যদিও তা সামান্য রিকভার করে সকাল ১১টা নাগাদ প্রায় ৫০৪ পয়েন্ট নিচে ট্রেড করতে দেখা যায়। একইসঙ্গে নিফটি ৫০-ও ২৪,৮০০-এর নিচে নেমে যায়।
এই সিদ্ধান্তের কারণ কী? (Stock Market)
বিশেষজ্ঞদের মতে, ভারত ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য আলোচনা (Stock Market) ভেঙে পড়ার পরে এই ধাক্কা ছিল অনেকটাই প্রত্যাশিত। আমেরিকা ২৭ আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করছে, যার ফলে মোট শুল্কের হার ৫০ শতাংশে গিয়ে ঠেকবে। মার্কিন এই সিদ্ধান্তের কারণ হিসাবে সামনে এসেছে ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারতের রাশিয়া থেকে তেল কেনা।
হতাশ বিনিয়োগকারীরা (Stock Market)
এদিন বাজারে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে মিডক্যাপ ও স্মলক্যাপ (Stock Market) শেয়ারগুলি। এর সঙ্গে ধাতব, রিয়েল এস্টেট ও ব্যাঙ্কিং সেক্টরেও বড় সেল-অফের ঘটনা ঘটে। শেয়ার বিক্রির হিড়িকে মূল্যপতনের মুখে পড়ে বহু সংস্থা। এমনকি ভোডাফোন আইডিয়ার শেয়ারও প্রায় ৯ শতাংশ নিচে নেমে যায়, কারণ সরকারি তরফ থেকে কোনও আর্থিক সহায়তা বা রিলিফ প্যাকেজের ঘোষণা না হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন।
ব্রোকারেজ সংস্থাগুলোর অনুমান
ব্রোকারেজ সংস্থাগুলোর অনুমান, এই নতুন মার্কিন শুল্ক সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যেসব সেক্টর মার্কিন বাজারের উপর নির্ভরশীল-যেমন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং পণ্য, চামড়া ও কেমিক্যাল শিল্প। যদি ভারত সরকার দ্রুত বিকল্প রপ্তানি বাজার খুঁজে না পায় কিংবা অভ্যন্তরীণ চাহিদা না বাড়াতে পারে, তবে সামনের ত্রৈমাসিকে কর্পোরেট আয়ের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। যার ছায়া পড়ে যাবে শেয়ার বাজারেও।

আরও পড়ুন: Joy Banerjee: জয়ের প্রয়াণ মিলিয়ে দিল দুই স্ত্রীকে, অঙ্ক মিলল না অনন্যার!
এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেয়ার বিক্রি করে ঝুঁকি কমানোর প্রবণতা ইতিমধ্যেই শুরু হয়েছে। ভবিষ্যৎে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করবে সরকারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির উপর।
বি.দ্র: এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য পরিবেশনের জন্য। বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ও লাইসেন্সপ্রাপ্ত অর্থ উপদেষ্টার পরামর্শ নিন। শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি রয়েছে এবং এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে।


