Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: সমাজমাধ্যমে মৌমিতা পণ্ডিত ও রাহুল অরুণোদয় (Debolina Dutta) বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন মডেল মৌমিতা। তারপর থেকেই সমাজমাধ্যমে শুরু চর্চা।
কটাক্ষের শিকার (Debolina Dutta)
অভিনেত্রীকে সমাজ মাধ্যম জুড়ে কটাক্ষের বন্যা (Debolina Dutta)। মৌমিতা পণ্ডিত বলেছেন যে, রাহুল নাকি তাঁর সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত জড়িয়ে ছিলেন প্রেমের সম্পর্কে। তালসারিতে রাহুল শুটিং করতে গিয়েছিলেন সমস্তটাই মৌমিতাকে জানিয়ে গিয়েছিলেন। ধারাবাহিকের শর্ট দেওয়ার আগেও মৌমিতা পণ্ডিতকে ভিডিও কল করেছিলেন এবং কথা বলেছিলেন। এই কথা সমাজমাধ্যমে জানা জানাই হতেই কটাক্ষের শিকার মৌমিতা পণ্ডিত।
আরও পড়ুন: Onion Price Hike: পেঁয়াজের দাম শুনেই চোখে জল, আরও বাড়তে পারে দাম! তবে উপায়?
কী বললেন দেবলীনা?
দেবলীনা দত্ত (Debolina Dutta) রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের ভীষণ কাছের। তাকে এই বিষয়ে প্রশ্ন করার তিনি ক্ষোভ উগরে দিলেন।
দেবলীনা বললেন, “এই বিষয় এবার কথা বলা বন্ধ হোক। এটা ভয়ংকর অন্যায় হচ্ছে। এই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার অধিকার একমাত্র রাহুলের রয়েছে। তিনি আমাদের মধ্যে নেই। পক্ষে বা বিপক্ষে বলার মত একমাত্র অধিকার যার ছিল তিনি এখন আমাদের মধ্যে নেই। তাই এই বিষয়ে আমরা কথা বলার কেউ নই এবং আমাদের একেবারে এই মুহূর্তে কথা বলা বন্ধ করা উচিত। হতেও তো পারে রাহুল আমাদের পাশেই রয়েছে এবং প্রশ্নগুলো শুনছে এবং উত্তর দিতে চাইছে কিনা দিতে পারছে না আমরা হয়তো কোথাও রাহুলকে কষ্ট দিয়ে ফেলছি। এবার আমাদের প্রশ্ন করা বন্ধ করা উচিত। যাকে ঘিরেই বিতর্কটা শুরু হয়েছে সেই যখন নেই তখন আমাদের এই বিষয় প্রশ্ন করা বন্ধ করা উচিত।”


