Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালে মুক্তি পেয়েছিল নাগ অশ্বিন পরিচালিত সায়েন্স ফিকশন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’(Kalki 2898 AD)। ছবিতে অন্তঃসত্ত্বা মহিলার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বাস্তবেও সেই সময়ে মা হতে চলেছিলেন তিনি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবির শেষে দেখা গেল, এন্ড ক্রেডিটে দীপিকার নামই নেই। আর এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অনুরাগীদের ক্ষোভ (Deepika Padukone)
দীপিকার এক অনুরাগী সামাজিক মাধ্যমে ছবির এন্ড ক্রেডিটের ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ছবির অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদের নাম রয়েছে, কিন্তু দীপিকার (Deepika) নাম অনুপস্থিত।সেই অনুরাগীর মতে,ছবির শেষে শুধু নাম দেখানোই ক্রেডিট নয়। এটা কাজের স্বীকৃতি এবং সম্মানের প্রতীক। এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও দীপিকার নাম বাদ দেওয়া অপমানজনক। এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অন্যান্য অনুরাগীরাও মন্তব্য করতে থাকেন। কেউ মনে করেন, এটা চূড়ান্ত অপেশাদার আচরণ। কেউ কেউ মন্তব্য করেন, “দীপিকা ছবির প্রচারেও অংশ নিয়েছিলেন। অথচ তাঁর নামই বাদ! অদ্ভুত বিষয়।”
সোশ্যাল মিডিয়ায় ঝড় (Deepika Padukone)
অনেক অনুরাগীরাই এই বিষয়টিকে খুবই নিম্নরুচির পরিচয় দেওয়া, বলে মনে করছেন। অনুরাগীদের মতে, দীপিকাকে (Deepika) কিছু বলার দরকার নেই, নির্মাতারাই নিজেদের আসল চেহারা দেখিয়ে দিয়েছেন। এই বিতর্ক সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকে প্রশ্ন তোলেন, এটা কি প্রযুক্তিগত ভুল, নাকি ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে?

প্রেক্ষাপটে সিক্যুয়েল বিতর্ক (Deepika Padukone)
এই ঘটনার আগেই দীপিকার ( Deepika) সঙ্গে ‘কল্কি’ টিমের সম্পর্ক খারাপ হওয়ার খবর সামনে আসে। সে সময় জানা গিয়েছিল, দীপিকা শ্যুটিংয়ের সময় আট ঘণ্টার বেশি কাজ করবেন না— এই শর্ত রাখেন।এর পর থেকেই তিনি নাকি বেশ কয়েকটি বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন। ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকেও বাদ পড়েন তিনি।
প্রযোজকদের বিবৃতি (Deepika Padukone)
কয়েক মাস আগে এক ছবির প্রযোজনা সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে। তাঁরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন যে, দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে থাকছেন না। দীর্ঘ আলোচনার পর তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ছবিতে দীর্ঘ সময় কাজ করার পরেও পরস্পরের সঙ্গে সমঝোতা সম্ভব হয়নি। বিবৃতি থেকে আরও জানা যায় ,এমন একটি প্রকল্পে দায়বদ্ধতা দরকার। পাশাপাশি তাঁরা দীপিকার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।
সমালোচনার কেন্দ্রবিন্দুতে কারা (Deepika Padukone)
এই ঘটনার পর অনুরাগীরা নির্মাতাদের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের মতে, দীপিকার মতো তারকা অভিনেত্রীর নাম বাদ দেওয়া শুধু অপেশাদার আচরণ নয়, অভিনেতার প্রতি অসম্মানও বটে। একজন অনুরাগীর ভাষায়, ‘ওরা দীপিকাকে অপেশাদার বলে, অথচ বাস্তবে পুরোটাই উল্টো।’
আরও পড়ুন: Adrit Roy : সৌমিতৃষা অতীত! পারিজাতের সাথে বেস্ট জুটি আদৃতের?
ভবিষ্যতের প্রশ্ন
এখনও দীপিকা বা নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি। তবে ওটিটি সংস্করণে তাঁর নাম না থাকা নিয়ে অনুরাগীদের প্রতিবাদ ক্রমেই জোরালো হচ্ছে।এই বিতর্ক আবারও সামনে এনে দিল চলচ্চিত্রজগতে নারী অভিনেত্রীর প্রতি আচরণ ও স্বীকৃতির প্রশ্ন। ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো বিগ বাজেট ছবিতে এমন ঘটনা বলিউডে বিরল। দীপিকার অনুরাগীরা দাবি করছেন, তাঁর কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া উচিত। নির্মাতারা এখনও নীরব, কিন্তু দর্শকের ক্ষোভে আগুন জ্বলছে সোশ্যাল মিডিয়ায়।



