Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএল-এর আগে এক নজরে কিছু চমকপ্রদ রেকর্ড (IPL Records)।
আইপিএল-এর ইতিহাসের রেকর্ডবুক (IPL Records)
এই মরশুমের আইপিএল শুরু হতে চলেছে ২৮ মার্চ থেকে। যেখানে নতুন রেকর্ড ভাঙবে আবার কেউ নতুন করে রেকর্ড লিখবে। এই ফ্রাঞ্চাইজি লিগের ইতিহাসে চমকপ্রদ ৬টি রেকর্ড রয়েছে যা এখনও পর্যন্ত অটুট রয়েছে। এই ৬ রেকর্ডের মধ্যে ৫টি ভাঙা গেলেও একটি রেকর্ডকে অসম্ভব বলেই মনে করা হচ্ছে (IPL Records)।
সর্বাধিক রানের রেকর্ড
ভারতীয় তারকা বিরাট কোহলি মানেই একাধিক রেকর্ড আর কিছু অবিস্মরণীয় ইনিংস। সেটা আন্তর্জাতিক মঞ্চ হোক বা আইপিএল, কোহলি মানেই বিরাট রেকর্ড। আর আইপিএল-এর একটি মরশুমে সর্বাধিক রানও করেছেন বিরাট কোহলি। ২০১৬ সালের আইপিএল-এ ৯৭৩ রান করেছিলেন চেজ মাস্টার কোহলি। তবে আসন্ন আইপিএল-এ যে এই রেকর্ড ভাঙবে না এমন কোনও নিশ্চিয়তা নেই (IPL Records)।

সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি
ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক মঞ্চে যে একের পর এক নজির তিনি গড়েছেন। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরানের মালিক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে তিনি এই নজির গড়েছেন। ২০২৫ সালের এই রেকর্ড ২০২৬-এ ভাঙা সম্ভব নয় (IPL Records)।

সবচেয়ে বড় ইনিংসের রেকর্ড
টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিস গেইল পরিচিত তাঁর দানবীয় ইনিংস খেলার জন্য। কোনও বোলারের প্রতি নূন্যতম মায়াদয়া করেন না এই ক্যারিবিয়ান তারকা। আইপিএল-এ একটি ইনিংসে সবচেয়ে বড় ব্যক্তিগত রানের মালিক তিনি। RCB-এর হয়ে তিনি ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এখন দেখার এই রেকর্ড কতদিন অটুট থাকে।

আরও পড়ুন: Kolkata Weather: দুর্যোগ কাটিয়ে ফিরছে বসন্ত
সবচেয়ে বড় রান চেজ
একসময় ওয়ানডে ক্রিকেটে ২০০ রান অনেক মনে করা হতো তারপর যতদিন গেছে তত সেই রান বেড়েছে। তবে আইপিএল-ও এখন ২৫০ রান কোনও ব্যাপার না। আর আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড রয়েছে পাঞ্জাবের দখলে। কলকাতার বিরুদ্ধে ২৬২ রান চেজ করে ম্যাচ জিতেছিলেন তাঁরা (IPL Records)।

সবচেয়ে কম টোটাল
বেঙ্গালুরুর হয়ে বিরাট, গেইলদের যেমন রেকর্ড রয়েছে সর্বাধিক ব্যক্তিগত রান বা এক মরশুমে সবথেকে বেশি রানের। তেমনই বেঙ্গালুরু দলের রয়েছে লজ্জার রেকর্ড। আইপিএল-এ সবচেয়ে কম রানের রেকর্ড তাঁদের। কলকাতার বিরুদ্ধে ৪৯ রানে থেমে গিয়েছিল বিরাটদের ইনিংস।

এক ওভারে সর্বাধিক রান
এক ওভারে সর্বাধিক রান বলতে ৬টি ছয় মেরে যুবরাজের ৩৬ রান মনে পড়ে সবার। যা তিনি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। বলার ছিলেন ব্রড। তবে আইপিএল-এ এক ওভারে ৩৭ রানের রেকর্ড রয়েছে। ২০১১ সালে ক্রিস গেইল করেছিলেন প্রশান্ত পরমেশ্বরনের বিরুদ্ধে। এর দশ বছর পর ২০২১ সালে রবীন্দ্র জাডেজা এই নজির গড়েন হর্ষাল প্যাটেলের বিরুদ্ধে (IPL Records)।


